ভোটের আগে ৮ বড় প্রকল্প উদ্বোধনে তোড়জোড়
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ০১ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নির্বাচন সামনে রেখে চলমান উন্নয়ন প্রকল্প উদ্বোধনে তোড়জোড় শুরু হয়েছে। আসন্ন ভোটের আগেই সেপ্টেম্বর-অক্টোবর মাসেই যোগাযোগ অবকাঠামোর দুই হালি প্রকল্প উদ্বোধন করবে সরকার। ভোটের আগে বড় প্রকল্প চালু করাকে নির্বাচনী প্রচার হিসেবে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে উদ্বোধন হতে যাওয়া বেশির ভাগ প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তবু উদ্বোধনে তোড়জোড় চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী দুই মাসে তিন মন্ত্রণালয়ে প্রায় আট প্রকল্প খুলে দেয়া হবে। এসব প্রকল্পের মধ্যে বেশির ভাগই উদ্বোধনের পর পুরোপুরি চালু হবে না। কারণ এখনো অনেক কাজ বাকি থাকবে। উড়াল সড়ক খুলছে আংশিক। মেট্রো চলবে সীমিত আকারে। সিগন্যাল ছাড়া চলবে ট্রেন। প্রথমেই থার্ড টার্মিনালে হবে না অপারেশন।
যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক হাদিউজ্জামান বলেন, ‘এসব প্রকল্প বেশ লুকরেটিভ। ফলে সরকার চাইবে ইলেকশনের আগে সেগুলো উদ্বোধন করে প্রচার করতে। এর মাধ্যমে জনগণকে আকৃষ্ট করবে তারা। কারণ এত বড় প্রকল্প বাংলাদেশে আগে কখনো ছিল না। তবে অনেক প্রকল্পের কাজ এখনো বাকি, ফলে পুরোপুরি সুবিধা পেতে আরও কিছু সময় লাগবে।’
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে:
প্রায় ১৩ বছর ধরে চলছে এই প্রকল্পের কাজ। তবু পুরোপুরি শেষ হলো না। প্রকল্পের একাংশ যান চলাচলের জন্য এবার খুলে দেয়া হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১.৫ কিলোমিটার উড়াল সড়ক আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে গতকাল জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্পের উদ্বোধনের দিন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ আয়োজন করা হবে।
মেট্রোরেল:
বর্তমানে উত্তরার উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। আর পরীক্ষামূলকভাবে যাত্রী ছাড়া আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রোরেল। তবে অক্টোবরের মাঝামাঝি সময়ে মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে গতকাল জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রকল্পের গড় অগ্রগতি হয়েছে ৯৬.৭০ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজ হয়েছে ৯৬.১০ শতাংশ। এই রুটে সাতটি স্টেশন আছে, সবগুলোর কাজ শেষ হবে না উদ্বোধনের আগে।
থার্ড টার্মিনাল:
আগামী ৭ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন (সফট লঞ্চিং) হবে। তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ৮২ শতাংশ শেষ হয়েছে। উদ্বোধনের আগে ৯০ শতাংশ কাজ শেষ করার পরিকল্পনা আছে।
আংশিকভাবে উদ্বোধন হলেও যাত্রীরা পুরোপুরিভাবে এই তৃতীয় টার্মিনাল নির্মাণ করতে পারবেন না। পুরো নির্মাণকাজ আগামী বছরের শেষ দিকে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
কর্ণফুলী টানেল:
চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল অক্টোবরের ২৮ তারিখে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া একসঙ্গে আরও ১৫০টি সেতুর উদ্বোধন আগামী সেপ্টেম্বরের মধ্যে হবে বলে গতকাল জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ।
পদ্মা সেতু রেল সংযোগ:
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করছে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পের মেয়াদ আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু সব কাজ এখনো শেষ হয়নি। নির্বাচনের আগে পদ্মা সেতু দিয়ে ট্রেন চালাতে তড়িঘড়ি করে আংশিক রেললাইন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আগামী সেপ্টেম্বরে উদ্বোধন হবে।
দোহাজারী-কক্সবাজার রেলপথ:
কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে প্লাবিত চট্টগ্রাম অঞ্চল। স্থানে স্থানে পানিতে ডুবে গেছে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মীয়মাণ রেলপথ। ১০০.৮৩ কিলোমিটার রেললাইনের অবকাঠামো কিছু স্থানে এরই মধ্যে ক্ষতিগ্রস্তও হয়েছে। জুলাই পর্যন্ত ৮৮ শতাংশ কাজ শেষ হওয়া রেলপথটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা আগামী মাসে। যদিও বর্তমান পরিস্থিতিতে রেলপথটি পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে উদ্বোধন করা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়।
আরও দুই রেলপথ:
খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের সার্বিকভাবে ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে পাঁচটি ব্রিজের কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো চলমান রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় খুলনা-মোংলা রেললাইনের উদ্বোধন হতে পারে।
আখাউড়া-আগরতলা প্রকল্পের ৮৯ শতাংশ কাজ শেষ। রেললাইন বসানোর কাজ প্রায় শেষ। ভবন নির্মাণের ফিনিশিংয়ের কাজ কিছু বাকি আছে। তবে সেপ্টেম্বরের আগেই কাজ শেষ হয়ে যাবে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী এই রেললাইনের উদ্বোধন করতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহেশখালীতে চালু ভাসমান এলএনজি টার্মিনাল, গ্যাস সরবরাহ শুরু
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনৈতিক সম্পর্কের কথা জানার পর জামাত নেতা গাজী নজরুল প্রলোভন দেখান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে, পশ্চিমবঙ্গে উদ্ধার বিপুল অস্ত্র
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আহ্বান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ-জ্বালানিতে সংকট সামলাতে হিমশিম, সামনে বড় চ্যালেঞ্জ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্তুগালে বোরকা নিষিদ্ধ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনামূল্যে জরুরি চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে: রফিকুল ইসলাম
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












