এক শ্রেণীর লোক চাচ্ছে নির্বাচন যাতে না হয় -মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আব্বাস বলেছে, এক শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। গত শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সে সাংবাদিকদের এ কথা বলেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্বাস বলেছে, কিছুদিন আগে শুনেছিলাম, টার্গেট করে কিছু লোককে হামলা করা হবে। এটা বেশ কয়েক মাস আগে শুনেছিলাম, এটা শোনা কথা। এখন যেটা দেখছি, কয়েকটা হামলা হয়ে গেল। এই হামলাগুলোর তীব্র নিন্দা করছি।
বিএনপি’র এই নেতা বলেছে, সরকারের দেখা দরকার কোথা থেকে এ হামলাগুলো করা হচ্ছে। যদি না হয় জনগণ বুঝবে, সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না।
সে বলেছে, ভাঙচুর, মাজার ভাঙ্গা- এগুলো আসলে নিশ্চিত হয়ে গেছে, নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। এক শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।