এক বছরে গাজার ৮১৪টি মসজিদ ধ্বংস করেছে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল -মন্ত্রণালয়
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইহুদিবাদী দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে গত এক বছরের ভয়াবহ গণহত্যার সময় প্রায় এক হাজার মসজিদ ধ্বংস করেছে বলে গাজার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সন্ত্রাসী বিমান হামলায় ৮১৪টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস এবং আরো ১৪৮টি মসজিদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের পাশাপাশি দখলদার সেনারা ১৯টি কবরস্থান এবং অসংখ্য মাদরাসা-মক্তব ধ্বংস করেছে বলেও গাজার মন্ত্রণালয় জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সব মিলে ইসরায়েলি আগ্রাসনে গাজার ওয়াকফ ও ধর্ম মন্ত্রণালয়ের ৩৫ কোটি ডলার মূল্যের সম্পদ ধ্বংস হয়েছে।
মন্ত্রণালয় আরও বলেছে যে, ইসরায়েলি সৈন্যরা কবরস্থানগুলোর পবিত্রতা নষ্ট করেছে, তারা কবর থেকে বহু মৃতদেহ উত্তোলন করেছে এবং মৃত ব্যক্তিদের দেহের ওপর বর্বর নৃশংসতা চালিয়েছে। এটি আরও উল্লেখ করেছে যে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের অধীনে থাকা ১১টি প্রশাসনিক স্থাপনা ধ্বংস হয়েছে যা গাজায় এই ধরনের ধ্বংসপ্রাপ্ত কাঠামোর শতকরা ৭৯ ভাগ।
গাজায় স্থল আগ্রাসনের সময় এই মন্ত্রণালয়ের ২৩৮ কর্মীকে হত্যা এবং ১৯ জনকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েল। মন্ত্রণালয় গাজাবাসীর বিরুদ্ধে চলমান জাতিগত শুদ্ধি অভিযান অবিলম্বে বন্ধ করতে ব্যস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র: পার্সটুডে
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)