এক দশক পর বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে জম্মু-কাশ্মীরে, তারিখ ঘোষণা
, ১২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ভারতের কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীরে অবশেষে এক দশক পর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে নির্বাচনের দিন-তারিখও ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুসারে, জম্মু-কাশ্মীরে তিন ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জম্মু-কাশ্মীরে এর আগে, ২০১৪ সালের শেষ দিকে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল। এরপর ২০১৮ সাল থেকে রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন তথা গভর্নরের শাসন চলছে। অবশেষে সমস্যাসংকুল রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর অঞ্চলটিতে এই প্রথম বিধানসভা নির্বাচন। এই অনুচ্ছেদে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল।
ভারতীয় নির্বাচন কমিশন গত জুমুয়াবার বিকেলে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে। ঘোষিত তারিখ অনুসারে, অঞ্চলটিতে তিন ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফা ভোট গ্রহণ হবে ১ অক্টোবর। এ ছাড়া নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর।
কিছুদিন আগে, ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট এক আদেশে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনতে বলে। মূলত সুপ্রিম কোর্টের আদেশের বাধ্যবাধকতা পূরণেই অঞ্চলটিতে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে দেশটির নির্বাচন কমিশন। যা জম্মু-কাশ্মীরে গণতন্ত্র ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ ধাপ।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে অন্তত ৮৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)