মেজর সিনহা হত্যা মামলা: অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত দিয়েছে প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার থেকে এ বিষয়ে শুনানি গ্রহণ করবে হাইকোর্ট।
গত সোমবার হাইকোর্টের কার্যতালিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যেই মামলার যাবতীয় নথি বিচারক মোস্তাফিজুর রহমান ও বিচারক সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে।
২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এই হত্যাকা- দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে।
হত্যাকা-ের চার দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা করেন। মামলায় টেকনাফের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাসসহ নয়জনকে আসামি করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।