এক জালে ১১০০ লাল কোরাল, ৩১ লাখ টাকায় বিক্রি
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কক্সবাজারের টেকনাফে যেন এক রাতেই বদলে গেল জেলেপাড়ার চেহারা। গভীর বঙ্গোপসাগর থেকে এলো লাল রঙের এক বিশাল ঝাঁক-এক জালে ধরা পড়েছে ১১০০টি লাল কোরাল। ট্রলার ঘাটে ভেড়ার পর থেকেই কাইয়ুখ খালীতে শুরু হয় মাছ ব্যবসায়ীদের ভিড়, দর-কষাকষি আর উচ্ছ্বাসের রেশ।
গত মঙ্গলবার বিকালে টেকনাফ পৌরসভার কেরুন তলীর বাসিন্দা মোহাম্মদ মিজান ও হারুনের মালিকানাধীন ট্রলারটি জাল তোলে। মাঝি রহমত উল্লাহ জানান, সপ্তাহখানেক সাগরে যেতে পারেননি তারা-আরাকান আর্মির ভয়ের কারণে উপকূল ছিল অনিশ্চয়তায়। শনিবার সাহস করে ১৭ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে পাড়ি দেন।
জাল টেনে তুলতেই চোখ কপালে। লাল কোরালের বিশাল ঝাঁক। প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে ছয় কেজি। গুনে দেখা গেল ১১০০টি।
ট্রলারটি রাত সাড়ে ১০টার দিকে কাইয়ুখ খালী ঘাটে পৌঁছাতেই শুরু হয় ব্যবসায়ীদের প্রতিযোগিতা। প্রথমে জেলেরা পুরো চালানের দাম হাঁকেন ৪৫ লাখ টাকা। পরে দরদাম করে মাছ ব্যবসায়ী রশিদ আহমেদ মণপ্রতি ২৬ হাজার টাকায় কিনতে রাজি হন। মোট ওজন ধরা হচ্ছে প্রায় ১২০ মণ। সেই হিসেবে বিক্রয়মূল্য দাঁড়াতে পারে প্রায় ৩১ লাখ টাকার কাছাকাছি।
ট্রলার মালিক মোহাম্মদ মিজান বলেন, এক জালে এত মাছ জীবনে পাইনি। আল্লাহর রহমত না হলে সম্ভব ছিল না।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)