মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এক ক্ষেপণাস্ত্রেই চীনের বাজিমাত, প্রতিবেশী ভারতের গলা শুকিয়ে যাচ্ছে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, সকাল ৬:৩৩

আল ইহসান ডেস্ক:
চীনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফেথিয়েন টু’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশটাকে শত্রু বা প্রতিপক্ষ মনে করা রাষ্ট্রগুলোর মধ্যে এই ক্ষেপণাস্ত্র ঘিরে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট.কম জানিয়েছে- যুক্তরাষ্ট্র, ন্যাটো, জাপান ও তাইওয়ান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চীনের এই অভাবনীয় সামরিক উন্নয়ন। আর ভারত তো পড়েছে সরাসরি দুশ্চিন্তায়।
শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি তার চেয়েও বেশি!
‘ফেথিয়েন টু’ কেবল একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রই নয়- বরং সেটার চেয়ে বেশি কিছু। অন্যান্য ক্ষেপণাস্ত্রের মতো শুধু আঘাত করে ধ্বংস হয়ে যায় না এটি। বরং লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ফিরেও আসতে পারে, এমনকি পুনর্ব্যবহারও সম্ভব। একে বলা হচ্ছে ‘রিকভারেবল হাইপারসনিক উইপন’।
এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ ঘণ্টায় ৬,১৭৪ কিলোমিটার পর্যন্ত, যা প্রতি সেকেন্ডে প্রায় ১.৭ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। এটি র‌্যামজেট, স্ক্র্যামজেট ও ডাক্টযুক্ত প্রযুক্তির সংমিশ্রণে তৈরি একটি আরবিসি ইঞ্জিনযুক্ত ক্ষেপণাস্ত্র। প্রথমে এটি রকেটের মতো উৎক্ষেপিত হয়, তারপর মাঝপথে গ্লাইড করে নিজ লক্ষ্যের দিকে ধাবিত হয়। এর বড় বৈশিষ্ট্য হলো- এটি পরিচালনায় তরল অক্সিজেনের প্রয়োজন হয় না, বরং এটি চলে কেরোসিন ও হাইড্রোজেন পার-অক্সাইডে।
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ফেথিয়েন টু ‘দানব’
ফেথিয়েন টু-র মুখোমুখি দাঁড়াতে গিয়ে ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের মধ্যে উঠেছে শঙ্কা। ইন্ডিয়া ডট.কম তাদের প্রতিবেদনে তুলনা করে বলেছে, ভারতের বিমান বাহিনীর হাতে থাকা ‘আস্রা এমকে’ ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ৪০০ কিলোমিটার। অচিরেই বাহিনীতে আসছে ‘আস্রা এমকে-২’ ও ‘এমকে-৩’, কিন্তু এসবই ফেথিয়েন টু-এর এক হাজার কিলোমিটার পাল্লার তুলনায় নগণ্য। শুধু পাল্লাই নয়-প্রযুক্তির দিক দিয়েও ফেথিয়েন টু-এর সামনে এগুলো শিশুসম।
নিষিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকেই এলো এই প্রযুক্তি!
সবচেয়ে বিস্ময়কর তথ্য হচ্ছে- এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি, যেটির উপর ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য ভিসা পায় না, এমনকি গবেষণা সহযোগিতা বন্ধের দ্বারপ্রান্তে রয়েছে প্রতিষ্ঠানটি। তবুও এত জটিল ও উন্নত প্রযুক্তি কীভাবে তৈরি হলো- তা নিয়ে চলছে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা।
ফেথিয়েন টু নির্মাণে ব্যবহৃত যন্ত্রাংশ ও প্রযুক্তির উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। চমকপ্রদ তথ্য হচ্ছে- হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত চীনের মোট ২৭টি প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই “উন্নত কম্পিউটিং এবং এমআই প্রযুক্তি” ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তারপরও কীভাবে এত দ্রুত এমন শক্তিশালী ও বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করলো চীন- এটি এখন বিশ্বের বড় সামরিক ধাঁধা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ৬ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৬ ঘণ্টা আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে