একান্তে চিন্তা-ভাবনা করতে কক্সবাজারে, জানালো পাটওয়ারী
রাজনীতির ভবিষ্যৎ দিক-নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করতে কক্সবাজারে গিয়েছিলো বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপি থেকে শোকজের জবাবে এ কথা জানিয়েছে সে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিকেলে শোকজের এ জবাব অনলাইনে পোস্টও করেছে।
এনসিপির এ নেতা লেখে, আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক-নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা-ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণঅভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আমি এটিকে কোনো অপরাধ মনে করি না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা।
পাটওয়ারী লেখে, আমার বক্তব্য স্পষ্ট: “ঘুরতে যাওয়া অপরাধ নয়।” কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।