একাধিক অগ্নিকান্ডে ঘটনায় জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সম্প্রতি দেশের নানা স্থানে সংঘটিত অগ্নিকা-ের ঘটনায় জরুরি বৈঠকে বসেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ জরুরি সভা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে (নবনির্মিত ২০ তলা ভবন) বিকেল সাড়ে তিনটায় এ সভা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রতি দেশের নানা স্থানে সংঘটিত অগ্নিকা-সহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় জাতীয় প্রস্তুতি সংক্রান্ত এ সভা আয়োজন করা হয়েছে।
বৈঠকে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।