একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (৩)
, ২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
তালাকের প্রকারভেদ :
তালাক প্রথমত দুই প্রকার। (১) তালাকে বাতিন বা অপ্রকাশ্য তালাক (২) তালাকে জাহির বা প্রকাশ্য তালাক।
১) তালাকে বাতিন বা অপ্রকাশ্য তালাক :
আহাল (স্বামী) কিংবা আহালিয়া (স্ত্রী) দুইজনের একজন যদি কুফরী, শিরকী কাজ-কর্ম করে, কথা-বার্তা বলে কিংবা আক্বীদা- বিশ্বাস পোষন করে তাহলে তাদের বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে যায়। মুখে তালাক্বের কথা উচ্চারণ না করলেও তালাক্ব হয়ে যায়। তখন ঘর সংসার করা অবৈধ হয়। সন্তান সন্ততির বৈধতা থাকেনা। কাজেই কোন আহাল অথবা আহালিয়া কখনো যেন কোন কুফরী, শিরিকীমূলক বাক্য উচ্চারণ না করে , আকিদাও যেন পোষন না করে , হারামকে হালাল এবং হালালকে হারাম না জানে তথা মুরতাদ না হয়। কেননা মুরতাদ হলে আহালিয়া বা স্ত্রী তালাক্ব হয়ে যায়। তবে ইদ্দতের মধ্যে যদি তাওবা-ইস্তিগফার করে ফিরে আসে তাহলে বিবাহ বন্ধন অটুট থাকে। তালাক হয়না। অন্যথায় ইদ্দত পূর্ণ হয়ে গেলে এক তালাকে বাইন পতিত হবে। আর তালাক্বে বাইন হলে আহালিয়ার সাথে নিরিবিলি অবস্থান করা, তার সাথে দেখা সাক্ষাত করা , কথা-বার্তা বলা কোনটাই জায়িজ নেই। তবে আবার মোহর দিয়ে, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। সেক্ষেত্রে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তথা হীলাহ্ করার প্রয়োজন নেই। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ
অর্থ : মুমিনা নারীগণ কাফিরদের জন্য হালাল নয়। কাফিররাও উনাদের জন্য হালাল নয়। (পবিত্র সূরা মুমতাহিনা শরীফ-১০)
আহাল আহালিয়ার আকীদ্বা-বিশ্বাস ভিন্ন হলে তথা কুফরী হলে যদি বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় তাহলে বদ আকীদ্বা - বিশ্বাস পোষণকারী ছেলে -মেয়ের সাথে কি বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে? কখনোই হবেনা।
২) তালাকে জাহির বা প্রকাশ্য তালাক :
তালাক শব্দ অথবা তালাকের অর্থ বহনকারী শব্দ দ্বারা তালাক দেয়াকে তালাকে জাহির বলে। তালাকে জাহির ছিফত বা গুণগত দিক থেকে তিন প্রকার-
(ক) তালাকে আহ্সান: আহলিয়াকে (স্ত্রী) এমন তুহুরে (পবিত্রতাকালে) এক তালাক দেয়া, যে তহুরে (পবিত্রতাকাল) তার সাথে ওতি (নিরিবিলি অবস্থান) করেনি। আর এভাবে ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত রেখে দেয়াকে তালাকে আহসান বলে।
(খ) তালাকে হাসান: আহলিয়াকে তিন তুহুরে তিন তালাক এভাবে দিলো যে, উক্ত তহুরসমূহে ওতি (নিরিবিলি অবস্থান) করেনি বা মাজুর অবস্থাতেও তালাক দেয়নি। নাবালেগা, ছন্নে আয়েছা তথা যার স্বাভাবিক মাজুরতা বন্ধ হয়েছে, হামেলা বা সন্তান সম্ভবা আহলিয়াকে তিন মাসে তিন তালাক দেয়া। আর যে আহলিয়ার সাথে ওতি তথা নিরিবিলি অবস্থান করা হয়নি তাকে তুহুরের মধ্যে অথবা গইরে তুহুরে (মাজুরতার সময়) এক তালাক দেয়াকেও হাসান তালাক বলে। হাসান তালাককে সুন্নী তালাকও বলা হয়।
(গ) তালাকে বিদয়ী তথা বিদয়াতী তালাক: এক কথায় কিংবা একসাথে তিন তালাক দেয়াকে বিদয়ী তালাক বলে। তাছাড়া এক তুহুরে বা এক গইরে তুহুরে (স্বাভাবিক মাজুরতার সময়) তিন তালাক দেয়া অথবা এমন তহুরে তালাক দেয়া, যে তহুরে ওতি (নিরিবিলি) করেছে এরূপ তালাককে তালাকে বিদ্য়ী বা বিদয়াতী তালাক বলে।
উল্লেখ্য যে, আহালিয়াকে (স্ত্রী) স্বাভাবিক মাজরতার সময় এক তালাক দিলে রাজায়াত করা তথা ফিরে নেয়া ওয়াজিব।
-মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলতের অধিকারী
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (৩য় পর্ব)
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (২)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












