সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক:
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (৩য় পর্ব)
, ২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
এজন্য সর্বদা মহান আল্লাহ পাক উনার যিকিরে মশগুল থাকতে হবে। আর দায়েমীভাবে যিকির করা তখনই সম্ভব হবে যখন যিকির জারী করা হবে। তাই যিকির জারী না হওয়া পর্যন্ত যিকির জারী করার কোশেশ করতে হবে।
অন্যত্র মহান আল্লাহ পাক উনার যিকির থেকে গাফিল থাকার পরিণাম সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি সূরা ত্বহা শরীফ উনার ১২৪-১২৭ নং আয়াত শরীফ উনাদের মধ্যে ইরশাদ মুবারক করেন,
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَإِنَّ لَه مَعِيْشَةً ضَنْكًا وَنَحْشُرُه يَوْمَ الْقِيَامَةِ أَعْمٰى ﴿١٢٤﴾ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْ أَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا ﴿١٢٥﴾ قَالَ كَذٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنسٰى ﴿١٢٦﴾ وَكَذَٰلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ ۚ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقٰى ﴿١٢٧﴾
অর্থ : যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার যিকির করা থেকে বিরত থাকবে, তার ইহকাল ও পরকাল অর্থাৎ উভয় জিন্দেগী সংক্বীর্ণ হবে এবং ক্বিয়ামতের দিন অন্ধ অবস্থায় তার হাশর-নশর হবে। তখন সে বলবে, হে আমার রব! কেন আমার হাশর অন্ধ অবস্থায় হলো? আমি তো চক্ষুসমান ছিলাম! মহান আল্লাহ পাক তিনি বলবেন, এভাবেই যখন আমার আয়াত শরীফ তোমার কাছে এসেছিল তখন তুমি ভুলে গিয়েছিলে, এভাবেই আজ আমি তোমাকে ভুলে যাব। এভাবেই আমি প্রতিফল দান করি যারা সিমালঙ্ঘন করে এবং আমার আয়াত শরীফ অস্বিকার করে তাদের। অবশ্যই পরকালের আযাব কঠিন এবং স্থায়ী।
যারা যিকির করেনা বা অস্বীকার করে তাদের সম্পর্কে পবিত্র সূরা জ্বীন শরীফ উনার ১৭নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,
وَمَنْ يُعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّه يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا
অর্থ : যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার যিকির থেকে বিরত থাকবে বা মুখ ফিরিয়ে নিবে তাকে কঠিন আযাবে প্রবেশ করানো হবে। নাঊযুবিল্লাহ!
সুতরাং, যারা যিকির করার মাধ্যমে ‘ইলমে তাসাউফ’ চর্চা করার দ্বারা খুলুছিয়াত বা অন্তর পরিশুদ্ধ করা থেকে বিরত থাকবে, তারা পরকালে কঠিন শাস্তির সম্মুখিন হবে, তাদের ইহকাল ও পরকাল অর্থাৎ উভয় জিন্দেগী সংকীর্ণ হয়ে যাবে, কোনো কিছুতেই রহমত-বরকত পাবে না, শান্তি লাভ করতে পারবে না। অস্থিরতার মধ্যেই তাদের জিন্দেগী অতিবাহিত হবে। আর যদি মহান আল্লাহ পাক উনার যিকির করা হয়, তখন এই অস্থিরতা দূর হয়ে রহমত তথা প্রশান্তি লাভ করবে এবং শয়তানের কুমন্ত্রনা তথা ওয়াসওয়াসা থেকেও বেঁচে থাকা সম্ভব হবে। সুবহানাল্লাহ!
কেননা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
وَعَنْ اِبْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُوْلُ اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلشَّيْطَانُ جَاثِمٌ عَلٰى قَلْبِ اِبْنِ آٰدَمَ فَاِذَا ذَكَرَ اللهَ خَنَسَ وَ اِذَا غَفَلَ وَسْوَسَ. (رواه البخاري )
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “শয়তান আদম সন্তানের ক্বলবে বসে। যখন সে যিকির করে তখন পালিয়ে যায় আর যখন সে যিকির থেকে গাফিল থাকে তখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে।
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসাথে তিন তালাক দেয়ার শরয়ী হুকুম (২)
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যিকিরের মাধ্যমে ইলমে তাসাউফ অর্জন করা ফরয (২য় পর্ব)
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৮)
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












