‘এই শহরে সাধারণ মানুষের কোনো মূল্য নেই’
‘দুই দিন পর পরই আন্দোলন। কিছু হলেই সড়ক অবরোধ। গ্রীষ্মের গরম। রিকশাও মিলছে না। হাঁটতে হাঁটতে ক্লান্ত। এই শহরে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। আমাদের মতো মানুষের সময়ের কোনো দাম নেই।’
ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটগামী এক যাত্রী কথাগুলো বলছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবনের সামনে হাজারো নেতাকর্মী ষষ্ঠ দিনে মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। ফলে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জাকির হোসেন নামে আরেক পথচারী বলেন, “মিরহাজীরবাগ থেকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি। পথে দুই ঘণ্টা একই জায়গায় যানজটে আটকে আছি। সকাল সাড়ে ৯টায় বাসে উঠেছি, যেতে চেয়েছি উত্তরা। গুলিস্তান পৌঁছাতে দুপুর সাড়ে ১২টা। এমন বিশৃঙ্খলায় সাধারণ মানুষ যাবে কোথায়?”
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।