এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম: ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ
চলমান এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বাংলা, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত এবং ইসলাম শিক্ষা বিষয়ের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করানো হয়-এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড।
গতকাল রোববার (২০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা পৃথক পৃথক চিঠিতে বলা হয়েছে, পরীক্ষকের দায়িত্বে থেকে খাতার গোপন অংশ মূল্যায়নের কাজ শিক্ষার্থী বা অন্য কাউকে দিয়ে করানো শাস্তিযোগ্য অপরাধ। এতে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অভিযুক্তদের আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।