এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী
নিজস্ব সংবাদদাতা:
দেশে এইচআইভি (এইডস) আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে প্রায় ৪০ শতাংশই সমকামী তথা চরম অশ্লীল কার্যকলাপে যুক্ত। অন্যদিকে প্রায় সমান সংখ্যক মানুষ বিদেশ থেকে এ রোগ নিয়ে আসে।
গত ছয় বছরে বাংলাদেশে এইচআইভি বা এইডস আক্রান্ত রোগী শনাক্তের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালে যেখানে শনাক্তের সংখ্যা ছিল ৬৫৮ জন, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৮ জনে।
সমকামিতা, মাদকসেবীদের মধ্যে একই সিরিঞ্জ ব্যবহার, ঝুঁকিপূর্ণ অশালীন আচরণ এবং বিদেশ ফেরত অভিবাসীদের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে শনাক্তের হার বৃদ্ধিকে অনেকে পরীক্ষার সুযোগ বাড়ার ফল হিসেবেও দেখছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।