এআইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ২০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সামরিক শক্তির দিক থেকে ভারত কিছু দিক দিয়ে এগিয়ে থাকার দাবি করলেও পাকিস্তান পেছনে ফেলেছে ভারতকে। যেমন- পাকিস্তানের নৌবাহিনী এয়ার-ইন্ডিপেনডেন্ট প্রপালশন (আএইপি) প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আর ভবিষ্যতেও অগ্রগতি প্রত্যাশিত।
প্রতিবেদন অনুসারে, পাকিস্তান নৌবাহিনী এআইপি প্রযুক্তি গ্রহণে ভারতীয় নৌবাহিনীকে ছাড়িয়ে গেছে। নতুন করে চীনা-নির্মিত হ্যাঙ্গর-শ্রেণীর সাবমেরিনগুলি আগামীতে পাকিস্তানের বহরে যোগ দিতে প্রস্তুত রয়েছে বলেও জানা গেছে।
ভারতের সাম্প্রতিক ষষ্ঠ সংযোজন সাবমেরিন পি-৭৫ স্কোরপেন প্রকল্প। এটি একটি স্টিলথ ফ্রিগেট এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রযুক্তির হলেও এটি এখনও পাকিস্তানের সক্ষমতার চেয়ে অনেক পিছিয়ে। ভারতের নৌ বহরে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত কোনও সাবমেরিন নেই। অন্যদিকে, পাকিস্তান ইতোমধ্যেই তিনটি ফরাসি আগোস্তা-৯০বি সাবমেরিন (খালিদ, সাদ এবং হামজা) তার বহরে যুক্ত করেছে।
অন্যদিকে নতুন করে চীনের তৈরি হ্যাঙ্গর-শ্রেণীর সাবমেরিনগুলি আগামী ২০৩০ সালের মধ্যে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। আর সেটি হলে পাকিস্তানের এআইপি সজ্জিত সাবমেরিনের মোট সংখ্যা হবে তখন ১১। আর এই সাবমেরিনগুলি পানির নিচে পাকিস্তানের নৌ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
এছাড়াও আগামীতে পাকিস্তানের নৌ সম্প্রসারণ পরিকল্পনার মধ্যে রয়েছে ৫০টি যুদ্ধজাহাজ নিজেদের বহরে যুক্ত করা। যার মধ্যে ২০টি বড় জাহাজ, ফ্রিগেট এবং কর্ভেট। পাশাপাশি, একটি শক্তিশালী সাবমেরিন বহর তৈরি করা যেখানে ১১টি সাবমেরিন থাকবে।
পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, ‘এই সাবমেরিনগুলি পাকিস্তানের নৌ সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। নৌবাহিনীকে শক্তিশালী অস্ত্রের সাথে বিভিন্ন অপারেশন পরিচালনা করার ক্ষমতা প্রদান করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)