৩ ঘন্টা পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর
প্রায় তিনঘণ্টা বিলম্বের পর ফিলিস্তিনের গাজায় কার্যকর হলো বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি। গতকাল রোববার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হওয়ায় এরইমধ্যে ইহুদীবাদী হামলায় ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে।
ইসরায়েলের প্রধান সন্ত্রাসীর কার্যালয় ঘোষণা করেছে যে, স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে।
ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, বর্তমানে গাজার নিরাপত্তায় হাজারো ফিলিস্তিনি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য প্রথম দিনে মুক্তি পেতে যাওয়া তিন ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করে হামাস। হামাসের এক মুখপাত্র টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন, ‘বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আজ আমরা রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও ডোরন শানবার খাইরকে (৩১) মুক্তি দিতে যাচ্ছি।’
ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে তা হয়নি। উল্টো এই সময়ের পর গাজায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে আল-জাজিরার লাইভে বলা হয়, উত্তর গাজায় দখলদার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনজন। গাজা সিটিতে নিহত হয়েছেন ছয়জন। রাফায় নিহত হয়েছেন একজন। এছাড়া, ২৫ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
যে কারণে নির্ধারিত সময়ে কার্যকর হল না গাজা যুদ্ধবিরতি:
গতকাল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তা কার্যকর হয়নি এজন্য সন্ত্রাসী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিল।
এর আগে হামাস জানিয়েছে, ‘কারিগরি সমস্যার’ কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে। সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।