ঋণখেলাপিদের তালিকা প্রকাশের দাবিতে আলটিমেটাম
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২২ মে, ২০২৪ খ্রি:, ০৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আগামী ৩০ জুনের মধ্যে অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ না করলে সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে গণসংহতি আন্দোলন।
ব্যাংক লুট, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে আলটিমেটাম দিয়েছে গণসংহতি আন্দোলন। আগামী ৩০ জুনের মধ্যে তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ ও বিক্ষোভের ডাক দেয় রাজনৈতিক দলটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সমাবেশ থেকে এ আলটিমেটাম দিয়েছে গণসংহতি আন্দোলন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের সব সম্পদ আজ লুট হয়ে যাচ্ছে। ফুকলা হয়ে যাচ্ছে।
যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোষণ করা হচ্ছে। ব্যাংক লুটকারী, ঋণখেলাপি, অর্থপাচারকারীদের নাম আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করতে হবে। তাদের তালিক প্রকাশ করা না হলে সমাবেশ করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপি ঋণ এক লাখ ৫৬ হাজার কোটি টাকা।
বাস্তবে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকার বেশি। আর প্রকৃত খেলাপি ঋণ আরো বেশি। এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয় না। কিন্তু তাদের খোলাপিও দেখানো হয় না।
রিজার্ভ নিয়ে তিনি বলেন, সরকার ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে বড়াই করত।
এখন প্রকৃত রিজার্ভ নেমেছে ১৩ বিলিয়ন ডলারে। যারা রপ্তানি করে অর্থ ফেরত আনছেন না, তাদের তালিকা প্রকাশ করতে হবে। বিদ্যুতের বেলায় দেখা গেল, বসিয়ে বসিয়ে নিজেদের ভাই-ব্রাদারদের ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। এখন এভাবে প্রতিটি খাতে লুটপাট করা হচ্ছে। অন্যদিকে জনগণের নাভিশ্বাস বইছে। ভোট ছাড়া যারা সরকারকে ক্ষমতায় রেখেছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। যার সেরা উদাহারণ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ।
সাকী আরো বলেন, ব্যাংক বসে পড়লে আমানতকারী আর টাকা ফেরত পাবেন না। বেতন হবে না কর্মীদের। এ পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন দুর্বল ব্যাংক একীভূত করা হচ্ছে। আবার একই ব্যক্তির হাতে একাধিক ব্যাংক দেওয়া হচ্ছে। এতে পরিস্থিতি আরো খারাপ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)