উৎপাদন খরচের ১০ গুণ বেশি দাম সবজির
নিজস্ব প্রতিবেদক:
হাত বদলে পাইকারি ও খুচরা বাজারের দামের ফারাক প্রায় সব সবজিতেই। বর্তমানে বেগুন, করলা, ঢেঁড়স, কদু, চিচিংগা, কচুরলতি, টমেটো, শসাসহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে উৎপাদন খরচের চেয়ে ছয় থেকে দশগুণ বেশি দামে। এর মধ্যে শুধু পাইকারি ও খুচরা বাজারের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে দাম বাড়ছে প্রায় চারগুণ। এছাড়া রয়েছে অস্বাভাবিক পরিবহন ব্যয়, রাস্তায় চাঁদাবাজি, উৎপাদনকেন্দ্র থেকে বিক্রয়কেন্দ্র পর্যন্ত দফায় দফায় আড়তদারি (কমিশন) খরচসহ নানা অসঙ্গত ব্যয়।
সব প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে ঢাকার বাজারে কোনো সবজি প্রতি কেজি ৬০ টাকার নিচে মিলছে না। এতে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। চাষিও পাচ্ছে না পর্যাপ্ত দাম। মধ্যস্বত্বভোগীরা ঠিকই লাভবান হচ্ছেন।
জানতে চাইলে মহাস্থান হাটের আড়ত মালিক মুহম্মদ ফারুক মিয়া জানান, তার কাছে পণ্য পৌঁছার আগে দু-হাত ঘুরে এসেছে। এতে দামের তারতম্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে। একদফা আড়তদারি (কমিশন) দেওয়া হয়েছে। তারা এরপর মুনাফা নিয়ে চাহিদামতো সারাদেশের বিভিন্ন শহরের পাইকারি আড়তে পাঠান। সেখানেও একদফা আড়তদারি দিতে হয়।
এরপর রাজধানীর ক্ষেত্রে সে সবজির বড় অংশ আসে কারওয়ান বাজারে। সেখানে ট্রাক থেকে পণ্য আবারও আড়তে নেন ব্যবসায়ীরা। আড়তে চাহিদামতো কয়েক হাত বদল হয়। দাম বেড়ে যায় আরেকগুণ। কারণ মুনাফা করতে সেখানে রয়েছে শত শত পাইকার, ফড়িয়া ব্যবসায়ী, মজুতদার এবং রপ্তানিকারকের প্রতিনিধি।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কৃষিপণ্য কৃষকের কাছ থেকে ভোক্তার কাছে যেতে ন্যূনতম তিন দফা হাত বদল হয়। এ প্রক্রিয়ায় স্থানীয় ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ী প্রত্যেক স্তরের ব্যবসায়ীরা কৃষকের চেয়ে অনেক বেশি লাভ করেন।
জয়পুরহাটের পাঁচবিবি বাজারের খুচরা বিক্রেতা এনামুলকে দামের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সবাই শুধু লাভ দেখে। কিন্তু প্রতিদিন যে রাতে অবিক্রীত সবজি পানির দামে বিক্রি করতে হয় সেটা কেউ দেখে না। দোকানে পচে যে সবজি নষ্ট হয় সেটার হিসাব কেউ নেয় না। ’
তিনি বলেন, পণ্য কেনার পরে সেটা প্যাকিং ও পরিবহন খরচ আছে। কারওয়ান বাজার থেকে রামপুরা প্রতি ভ্যান সবজির ভাড়া ৫শ টাকা। এরপর কিছু মাল নষ্ট থাকে। সেগুলো কম দামে বিক্রি করতে হয়। শুকিয়ে ওজনে ঘাটতি হয়। এরপর দোকান ভাড়া, লেবার বিল, কর্মীদের বেতন রয়েছে। বেশি খরচের কারণে বাধ্য হয়ে বেশি বিক্রি করতে হচ্ছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।