সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু

মোবাইল ফোন কোম্পানির একাধিক প্যাকেজে বিভ্রান্তি, দামেও আপত্তি গ্রাহকদের

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, সকাল ৫:১৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫০
মোবাইল ফোন কোম্পানির একাধিক প্যাকেজে বিভ্রান্তি, দামেও আপত্তি গ্রাহকদের
নিজস্ব প্রতিবেদক:
মোবাইলের সেবা তথা প্যাকেজ নিয়ে এক মতবিনিময় সভায় গ্রাহকরা অপারেটরগুলোর একাধিক প্যাকেজ নিয়ে তাদের অভিযোগ জানিয়েছেন। তারা বলেছেন, একাধিক প্যাকেজের কারণে গ্রাহকেরা বিভ্রান্তিতে পড়েন।
ডাটা প্যাকেজের সংখ্যা কমিয়ে দামও কমার পক্ষে মত দিয়েছেন অনেকে। আবার বেশি প্যাকেজ থাকায় তাদের পছন্দের কথা জানিয়েছেন কিছু গ্রাহক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর রমনায় বিটিআরসিতে মোবাইল অপারেটরসমূহের সেবা (প্যাকেজ এবং ডাটার মূল্য) সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নিয়ে গ্রাহকরা তাদের মতামত তুলে ধরেন। অনলাইনেও কয়েকজন গ্রাহক সরাসরি অংশ নিয়ে মতামত দেন।
বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মুহম্মদ মহিউদ্দিন আহমেদ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নাসিম পারভেজ এবং মোবাইল অপারেটরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বিক্রমপুর থেকে আসা টেলিটক সিম ব্যবহারকারী একজন গ্রাহক বলেন, টেলিটকের ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না। এজন্য আগে নেটওয়ার্ক ঠিক করতে হবে, পরে প্যাকেজের বিষয়টি আসবে। আগে কাভারেজ পরে প্যাকেজ।
রাজধানীর মিরপুর থেকে আসা এক গ্রাহক বলেন, এত প্যাকেজ দিয়ে গ্রাহককে কনফিউজড করা হয় কেন? আমি নিজেও কনফিউজড হয়ে যাই। প্যাকেজের পাশাপাশি নেটওয়ার্ক নিয়ে তিনি বলেন, বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্কও থাকে না। এ বিষয়ও দেখতে হবে।
শাহ আলম নামে একজন গ্রাহক বলেন, আনলিমিটেড প্যাকেজে অনেক উপকার হয়েছে। কারণ যারা বেশি ডাটা ইউজ করি তারা প্যাকেজ নেওয়ার কথা ভুলে যাই। তবে আনলিমিটেড ফ্রি ডাটার বিপক্ষে মত দিয়ে তিনি বলেন, এমন কিছু কনটেন্ট দেখার জন্য ডাটা দেওয়া হয়, যাতে সেই ফ্রি ডাটা দিয়ে দেখে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে এটা করা উচিত নয়।
ফরিদ উদ্দিন নামে একজন গ্রাহক বলেন, এত প্যাকেজ নিয়ে গ্রাহক বিভ্রান্ত হয়। ৩ দিন, ৭ দিন ও ৩০ দিন করা যায় কিনা বিটিআরসি এ বিষয়টি দেখতে পারে।
দিনাজপুর থেকে আসা আবু রায়হান নামে একজন গ্রাহক বলেন, প্যাকেজের মেয়াদ এক দিন, তিন দিন, পাঁচ দিন তুলে দিয়ে সর্বনিম্ন সাত দিন মেয়াদ রাখা হোক। বলা হয় ফোরজি ফাস্ট, কিন্তু এটা সবক্ষেত্রে নয়।
সিমের মালিককানা বদল নিয়ে তিনি বলেন, ছয় মাস ব্যবহার না করলে সিমটি রিজেক্টেড হয়ে যাবে, এটা কেমন ধরনের কথা। তাহলে সিম নিবন্ধনের সংখ্যা কমিয়ে দেওয়া হোক। বর্তমানে একজন গ্রাহক ১৫টি সিম নিবন্ধন করতে পারে। সে তো ১৫টি সিম এক সাথে ব্যবহার করতে পারবে না। তাহলে তো সিম পড়ে থাকবে। একজন অনেক দিন পর হয়তো সেভ করা নম্বরে কল দিল তখন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
এ বিষয়ে বিটিআরসির নাসিম পারভেজ বলেন, বাবা-মা, ছেলে-মেয়, শ্বশুর-শাশুড়ির জন্য নেয়। একেক অপারেটরের একেক সুবিধার কারণে সিম নেয়। সংখ্যা কমিয়ে দিলে সেই সুযোগটা থাকবে না।
কাপাসিয়া থেকে আসা টেলিটক ব্যবহার করা একজন ছাত্র বলেন, আমাদের জনপ্রিয় সিম টেলিটক। টেলিটকের ব্যাপারে আরেকটু গুরুত্ব দিলে মানুষ উপকৃত হবে। ঢাকায় নেটওয়ার্ক পাচ্ছি, ঢাকার বাইরে গেলে নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছি না।
এক অপারেটরের কাছে প্রতারণার শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, ১৮ টাকায় এক জিবির অফার দিল, কিন্তু কিনতে গিয়ে পেলাম না। কল সেন্টারে ফোন করে সেখান থেকে বলা হলো যে, ২০ টাকা রিচার্জ করে নিতে হবে। এটা প্রতারণা। একটার ভেতরে আরেকটা অফার কেন?
বাগেরহাট থেকে আসা একজন গ্রাহক বলেন, রবি ও এয়ারটেলের ডাটা কিনলে ডাটা ক্যারি ফরোয়ার্ড হয়। কিন্তু অন্য অপারেটরে কেন হয় না?
অনলাইনে মতামত দিতে অংশ নিয়ে এক গ্রাহক বলেন, ওটিটি প্লাটফর্ম থেকে একেক নেটওয়ার্ক কেন দরকার। এতগুলো নেটওয়ার্ক দরকার নেই। এতে আমরা কনফিউজড হয়ে যাই।
ওয়াইফাই ব্যবহারকারী গ্রাহক সিকদার বলেন, বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্কও চলে যায়। এটা ঠিক করতে হবে।
বরিশালের বাকেরগঞ্জ থেকে অনলাইনে অংশ নেওয়া ছাত্র রায়হানুর রহমান বলেন, আমাদের এলাকায় ফোরজি থাকে না। ছাত্রদের সমস্যা হয়। বাধ্য হয়ে একাধিক অপারেটর ব্যবহার করি। বিদ্যুৎ বিভ্রাট হলে নেটওয়ার্কও পাই না। ছাত্রদের জন্য আলাদা প্যাকেজ করা যায়, মেয়াদ বাড়ানো যায়, এক মাসের বেশি করা যায় কিনা। বার বার চাইলে বলে এই তো দিলাম, আবার দেব? এটা সমস্যার সৃষ্টি করে।
গ্রাহকদের অভিযোগের বিষয়ে বিটিআরসির মহাপরিচালক নাসিম পারভেজ বলেন, আমরা প্যাকেজ কমিয়েছি, আরও কীভাবে কমানো যায় তা দেখব। আপনারা যদি প্রমাণ দিতে পারেন কোন অপারেটর চারটির বেশি কমার্শিয়াল এসএমএস দিয়েছে, আমাদের জানাবেন আমরা কার্যকর ব্যবস্থা নেব।
টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মাহবুব-উল-আলম বলেন, প্যাকেজ, ডাটার মেয়াদ এবং মূল্য নিয়ে বেশি উদ্বেগ। তিনটি বিষয়কে কীভাবে সমন্বয় করা যায় সেটা দেখতে হবে। মোবাইল ডাটার ক্ষেত্রে মানুষের প্রত্যাশা দিন দিন বেড়ে চলেছে। ডাটার ক্যারি ফরোয়ার্ড কীভাবে করা যায় সেটি বিটিআরসি ইতিবাচকভাবে দেখবে। প্যাকেজের বিষয়টাও দেখবে। মানুষের যে ভোগান্তি দূর করতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১ মিনিট আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ২ মিনিট আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১ ঘণ্টা আগে পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৭ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ২৩ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১ দিন আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১ দিন আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১ দিন আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১ দিন আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১ দিন আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১ দিন আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১ দিন আগে