ইতিহাস
উসমানীয় সালতানাতে যেভাবে পবিত্র কুরবানীর ঈদ বিশেষভাবে উদযাপন করা হতো
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। বিশ্বব্যাপী পালিত হবে পবিত্র কুরবানীর ঈদ। মুসলমানরা এই দিনে পশু কুরবানী করবেন মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক অর্জনের জন্য। পাশাপাশি, সম্মানিত শরীয়ত উনার রীতিনীতি পালনের মাধ্যমে এই দিনে মুসলমানগণ খুশি প্রকাশ করে থাকেন। পূর্বের মুসলমান শাসনগুলোতেও পবিত্র কুরবানীর ঈদ বিশেষ রীতিনীতির সাথে পালিত হতো। বিশেষ করে পবিত্র এই দিবস উনার সাথে ঐতিহ্যবাহী উসমানীয় সালতানাতের বিশেষ কিছু তাহযীব জড়িত রয়েছে।
তুরস্কে পবিত্র কুরবানীর ঈদ ‘কুরবান বাইরাম’ নামে পরিচিত। উসমানীয়রা পবিত্র কুরবানীর ঈদ অত্যন্ত জাকজমক এবং ভাবগাম্ভীর্যের সাথে পালন করতেন। উসমানীয় দরবারে পবিত্র কুরবানী উপলক্ষ্যে বিশেষ সাজসজ্জা করা হতো। উসমানীয় সুলতানগণ পবিত্র কুরবানী উপলক্ষ্যে দরিদ্র জনগনের মধ্যে উপহার সামগ্রী বিতরন করতেন। এদিন, সুলতান সরাসরি সাধারণ জনগনের সাথে দেখা করতেন এবং তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো সমাধানের চেষ্টা করতেন। গ্রাম শহরগুলোতে খুশির আমেজ বিরাজ করতো।
উসমানীয় সালতানাতে সম্মানিত দ্বীন ইসলাম উনার দিবসসমূহ পালনের রীতি থাকলেও কনস্ট্যান্টিনোপল বিজয়ী সুলতান মুহম্মদ আল ফাতিহ রহমতুল্লাহি আলাইহি তিনি এই দিবসসমূহ পালন করা বাধ্যতামূলক করার জন্য আইন প্রনয়ন ও তার বাস্তবায়ন করেন। তিনি উক্ত দিবসসমূহ পালনের জন্য রাজকোষ থেকে বরাদ্দ অনুমোদনের রীতিও চালু করেন।
পবিত্র কুরবানীর ঈদের দিন উসমানীয় সুলতান ঈদের নামাযের উদ্দেশ্যে সাধারণ মানুষ এবং প্রশাসনীয় সকল কর্মকর্তাকে নিয়ে হাজিয়া সোফিয়া কিংবা নীল মসজিদের উদ্দেশ্যে বের হতেন। সাধারণ মানুষ এ সময় সুলতানের সাথে কুশল বিনিময় করতেন, সালাম বিনিময় করতেন। এভাবে পুরো বহর মসজিদ পর্যন্ত পৌঁছে যেতো। মসজিদে সাধারণ মুসলমানদের সাথে মিলে নামাজ এবং মুয়ানাকা করতেন সুলতান ও পাশাগণ। নামায শেষে পবিত্র কুরবানী উনার উদ্দেশ্যে ক্রয়কৃত হাজার হাজার মেষ-দুম্বা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানী করা হতো এবং তা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হতো।
হাজার হাজার কুরবানীর মধ্যে প্রথমেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে কুরবানী দেয়া হতো। এরপর পর্যায়ক্রমে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহিম উনাদের নাম মুবারকে কুরবানী দেয়া হতো। এ দিনে উসমানীয়দের তৈরী করা মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ উপহার সামগ্রী এবং অর্থ পাঠানো হতো। পবিত্র কুরবানী উপলক্ষ্যে বিশেষ ছুটি ঘোষণা করা হতো।
পবিত্র কুরবানীর দিন উসমানীয় প্রশাসনের সামরিক কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাদের মধ্যে বোনাস প্রদান করা হতো। প্রত্যেক সাধারণ সৈন্যদের বোনাসের পাশাপাশি গোশত, রুটি, উন্নতমানের হালুয়া ইত্যাদি খাওয়ানো হতো। হাজার হাজার সৈন্য এবং পাশাদের একত্রিত করে মহান আল্লাহ পাক উনার দরবারে মুনাজাতের আয়োজন করা হতো। বিশেষভাবে পবিত্র দরুদ শরীফ এবং মিলাদ শরীফ পাঠ করা হতো।
পবিত্র কুরবানী উনার দিনে কারাবন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হতো। পরিবার পরিজনদের সাথে দীর্ঘ সাক্ষাতের ব্যবস্থা করা হতো। যেসব বন্দী তাদের সাজার দুই তৃতীয়াংশ সাজা ভোগ করে ফেলেছে তাদের ক্ষমা করে খালাস প্রদান করা হতো। এসকল কার্যক্রমই হতো উসমানীয় সুলতানের নির্দেশে এবং তত্ত্বাবধানে।
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ কুল-কায়িনাতের সকল রাত ও দিনের চেয়েও লক্ষ-কোটিগুণ বেশি মর্যাদাসম্পন্ন ও ফযীলতপূর্ণ রাত ও দিন মুবারক
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












