উদ্বোধনের দুমাস না যেতেই শত কোটি টাকার সড়কে খোঁড়াখুঁড়ি
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী সফরে এসে নগরীর কল্পনা হলের মোড় থেকে তালাইমারী সড়কের চার লেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনের দুমাস না যেতেই শত কোটি টাকা ব্যয় নির্মিত সড়কটিতে চলছে খোঁড়াখুঁড়ি। অনেক জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে।
তবে এর দায়ভার নিতে রাজি নয় ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা বলছেন, এমনটি ওয়াসার কারণে হয়েছে। এ বিষয়ে ওয়াসার ভাষ্য, পাইপে কোথাও ছিদ্র হলে সেটা মেরামত করে পানি সরবরাহ করা তাদের দায়িত্ব।
সড়কটি নির্মাণে ব্যয় হয় ১৩১ কোটি ৩২ লাখ টাকা। নতুন এ সড়কের অন্তত ১৩টি পয়েন্টে খোঁড়া হয়েছে।
সড়কটির ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামসুজ্জামান রতন বলেন, ‘আমাদের কাজের কোনো গাফিলতি নেই। ওয়াসার সমন্বয়হীনতার কারণেই নতুন সড়কের এমন দশা। সামনের বর্ষায় যদি সড়কটি নষ্ট হয়ে যায় তাহলে এর দায়ভার আমরা নেবো না। আমি যতদূর শুনেছি, মেয়র ওয়াসাকে চিঠি দিয়েছেন। এখন মেয়রকে এটি ঠিক করে নিতে হবে।’
এ বিষয়ে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন বলেন, ‘ছোটখাটো লিকেজ থাকতেই পারে। এ অবস্থায় আমাদের ইঞ্জিনিয়ার সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেই ঠিক করে। নগরবাসীকে সেবা দেওয়া আমাদের লক্ষ্য।’
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার বলেন, ‘আমরা একটি রাস্তা কার্পেটিং করার পরের দিনই বিভিন্ন সংস্থা সেখানে কাজ শুরু করে। এতে ক্ষতি হয়। এটি আমরা পরিবর্তন করতে পারছি না। তবে এ কাজ শেষে হলে আমরা সেই ঠিকাদারকে দিয়েই এখানে মেরামত করে দেবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)