বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাস চাপায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকাল ৯টায় বরিশাল-পটুয়াখালি মহাসড়কের শিমুলতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আতাউর রহমান।
ওসি আতাউর রহমান বলেন, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি সামনের দিক থেকে ভ্যানগাড়িটিকে চাপা দেয়। একই সময় রাস্তা পার হতে যাওয়া স্কুলছাত্রটিও বাস চাপা পড়ে। “এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক ও স্কুলছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়।”
নাটোর সদর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকাল সোয়া ৮টার সময় উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ছোট হরিশপুর ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) এ এন এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সকালে মহানগর পরিবহনের যাত্রীবাহী বাসটি নাটোর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলো। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেও বাসটি দুর্ঘটনা থেকে রক্ষা পায় এবং যাত্রীরা প্রাণে বেঁচে যান।
বগুড়ায় ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টায় সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। রংপুর থেকে আলু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় বাঘোপাড়া বন্দরে পৌঁছালে আলু বোঝাই ট্রাকটির সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশাচালক মোকারম ঘটনাস্থলেই মারা যান।
কক্সবাজারের উখিয়ার সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় এক দিনের শিশুসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
গত বুধবার (১৫ মার্চ) মধ্যরাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া টিভি টাওয়ার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে একই স্থানে আরেক দুর্ঘটনায় রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ঘটনাস্থলে একদিন বয়সের শিশুসহ দুইজনের মৃত্যু হয় বলে জানান হাইওয়ে পুলিশের এই পরিদর্শক।
গোলাপগঞ্জে বাসের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ঢাকা-খুলনা মহাসড়কের গোলাপগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)