উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
জবি সংবাদদাতা:
জগন্নাথ বিশ^বিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গত এক বছরে এই প্রবণতা আরও উদ্বেগজনক বৃদ্ধি পেয়েছে। বিশ^বিদ্যালয় সূত্রের খবর অনুযায়ী, গত এক বছরে অন্তত সাতজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিশেষ করে ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তিনজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
বিশ^বিদ্যালয় ও সহপাঠীদের মতে, অনৈতিক-প্রেমের সম্পর্কের অবনতি, মানসিক চাপ, বেকারত্বজনিত হতাশা, পারিবারিক কলহসহ নানা কারণে শিক্ষার্থীরা এই চরম আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিচ্ছেন।
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আবেদীন বলেন, বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবার ছেড়ে একা থাকায় মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে অনেকেই চাপ নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। শিক্ষার্থীদের হতাশা ও দুশ্চিন্তা কমাতে বিশ^বিদ্যালয়ে অভিজ্ঞ সাইকোলজিস্ট নিয়োগ জরুরি। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আকসিস্মক শিলাবৃষ্টি ও ঝড়ের কবলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ভারতের নাগাল্যান্ড।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।