উদাসীনতার ভারে ভেঙে পড়ছে জাতিসংঘ -গুতেরেস
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ মহাসচিব বলেছে, জাতিসংঘের নীতিমালা ‘অবরুদ্ধ’। শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ দায়মুক্তি, বৈষম্য ও উদাসীনতার ভারে ভেঙে পড়ছে। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধগুলো বর্তমানে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জরুরি, জটিল ও কঠিন পরীক্ষার মুখে রয়েছে।
এ সময় গাজার ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে গুতেরেস বলেছে, গাজায় ভয়াবহতা প্রবেশ করছে তৃতীয় এক দানবীয় বছরে। এই বিপর্যয় এমন সব সিদ্ধান্তের ফল যা মানবিকতার মৌলিক নীতিকে অস্বীকার করে।
মহাসচিব হিসেবে তার সময়ে আর কোনো সংঘাতে এত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি দেখা যায়নি বলে উল্লেখ করেছে সে।
এ অবস্থায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় গণহত্যা মামলায় যে বাধ্যতামূলক অন্তর্র্বতী নির্দেশনা দিয়েছে, তা অবিলম্বে বাস্তবায়নের আহ¦ান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব।
এছাড়া, আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেয়াকে সে মানবতার জন্য ‘মৃত্যুদ-’ ও শিশুদের জন্য ‘ভবিষ্যৎ চুরি’ হিসেবে আখ্যা দেয়। গুতেরেস স্পষ্ট করে বলেছে, জাতিসংঘ সনদ নয়, ব্যর্থ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।