ইরানি অভিযানের ৮০তম জোয়ার:
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৮০তম পর্বের হামলাগুলো চালিয়েছে।
এ পর্বে উত্তর ইসরায়েলে কয়েকটি কৌশলগত সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসী মার্কিন সেনাদের কয়েকটি ঘাঁটিতে বিধ্বংসী আঘাত হানে ইরানের এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন।
এই অভিযানে উত্তর ইসরায়েলে সাফাদ শহরে ইসরায়েলি সেনাদের অপারেশনাল কমান্ড-কেন্দ্র ও সেনাদের সীমান্ত এলাকায় মোতায়েনের সমন্বয়-কেন্দ্রগুলো ইরানি হামলার শিকার হয়।
পূর্ব-ঘোষণার আলোকে পরিচালিত এই অভিযানে উত্তর ফিলিস্তিনে শিশু-ঘাতক ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সমাবেশ- কেন্দ্র ও গাজার চারদিকে নির্মিত ইসরায়েলি আক্রমণ- বেল্ট ও প্রতিরক্ষা-ব্যুহ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার টার্গেট হয়।
এ ছাড়াও তেলআবিব, কিরিয়াত শামুনা, বেনি বারাক অঞ্চলের ইসরায়েলি কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।
এর আগে ইরান সন্ত্রাসী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলো, অধিকৃত ফিলিস্তিনে, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে এখন থেকে ইরান প্রতিশোধমূলক হামলা চালাবে।
আইআরজিসি আরও জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে আলী আসসালেম, আরিফজান, আল-আজরাক ও শেইখ ঈসা নামের মার্কিন সন্ত্রাসী তৎপরতার সেনা-ঘাঁটিগুলোতে নিখুঁত লক্ষ্যভেদী এক ঝাঁক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসাত্মক আঘাত হেনেছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর আগে বার বার হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান তার ভূমি ও সার্বভৌমত্বের ওপর যেই দেশের যেই স্থান থেকেই হামলা করা হোক না কেন আগের চেয়েও বেশি কঠোর ও বিধ্বংসী মাত্রায় জবাব দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)