উত্তর-দক্ষিণ থেকে সমন্বিত হামলার আশঙ্কায় সৌদি আরব
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তত্ত্বাবধানে ইরাকি মিলিশিয়া ও ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীরা উত্তর ও দক্ষিণ দিক থেকে সমন্বিত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে সৌদি আরব। দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও অঞ্চলের অন্যান্য দেশের গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো হামলার লক্ষ্য হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দর।
তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরব ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরের ঘটনাও পর্যবেক্ষণ করেছে, যা উত্তর ও দক্ষিণ উভয় দিক থেকে সমন্বিত অভিযানের ইঙ্গিত দেয়।
ওই কর্মকর্তা বলেন, রিয়াদ যখন উত্তেজনা প্রশমন ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এসব সম্ভাব্য হুমকি বিশেষভাবে উদ্বেগজনক। তিনি জানান, ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ এবং মধ্যস্থতার প্রচেষ্টা সঠিক পথে এগোচ্ছে। তার দাবি, পরিকল্পিত হামলার উদ্দেশ্য হতে পারে এসব কূটনৈতিক প্রচেষ্টা ভ-ুল করা।
তিনি আরও বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সব পর্যায়ে, বিশেষ করে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা ‘খুবই উচ্চ’ পর্যায়ে রয়েছে। যেকোনও আগ্রাসনের জবাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সৌদি আরব প্রস্তুত বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












