আল-জাজিরার বিশ্লেষণ:
উত্তর গাজায় অবশিষ্ট মুসলিম বসতি নিশ্চিহ্ন করছে সন্ত্রাসী ইসরায়েল
, ০৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতির মধ্যেই উত্তর গাজা উপত্যকার ধ্বংস হওয়া বেইত হানুন শহরের বাড়ি-ঘরের অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দিচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী। দখলদার ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ গাজায় আরও অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের প্রস্তুতির অংশ বলে বিবেচনা করা হচ্ছে।
আল জাজিরার ডিজিটাল তদন্ত ইউনিট ‘সানাদ’-এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
‘সানাদ’ (৮ অক্টোবর থেকে ৮ জানুয়ারি) পর্যন্ত তোলা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখেছে, ইসরায়েলি বাহিনী বুলডোজার ব্যবহার করে প্রায় ৪ লাখ ৮ হাজার বর্গমিটার এলাকা পরিষ্কার করেছে। এর মধ্যে অন্তত ৩২৯টি বাড়ির ধ্বংসাবশেষ এবং কৃষিজমি রয়েছে যেগুলো দুই বছরব্যাপী গাজা যুদ্ধে ধ্বংস করা হয়েছিলো।
অপারেশনের আগে তোলা ছবিতে দেখা যায়, বেইত হানুনে বহু ভবন ক্ষতিগ্রস্ত হলেও ভবনগুলোর অবশিষ্ট তখনও ছিলো। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে অবশিষ্ট সেগুলোর বেশিরভাগই পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। একসময় যেখানে বসতবাড়ি ও চাষের জমি ছিলো, সেখানে এখন শুধু সমতল ধূসর মাটি।
এই ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে বেইত হানুনের একেবারে উত্তর প্রান্তে যেখানে গাজার সঙ্গে সন্ত্রাসী ইসরায়েলের সীমান্ত বেড়া রয়েছে। এখান থেকে ইসরায়েলি শহর সদেরোত মাত্র দুই কিলোমিটার দূরে। ফলে সীমান্তসংলগ্ন এই এলাকাগুলোতে ভবিষ্যৎ দখল বা বাফার জোন তৈরির আশঙ্কা জোরালো হয়েছে।
জাতিসংঘের তথ্যমতে, গত বছরের অক্টোবর পর্যন্ত গাজায় ৮১ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে উত্তর গাজায়। বেইত হানুনের মতো এলাকাগুলোকে পরিকল্পিতভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)