উত্তরাঞ্চলে ডিজেল সরবরাহ বিঘ্নিত
, ৪ঠা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সরবরাহ বিঘিœত হওয়ায় রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেলের ডিপোগুলোতে ডিজেল ঘাটতি দেখা দিয়েছে। সেচের ভরা মৌসুমে ডিজেল ঘাটতি দেখা দেওয়ায় চাপের মধ্যে রয়েছে জ্বালানি তেল কোম্পানিগুলো।
এদিকে, লেটার অব ক্রেডিট (এলসি) জটিলতার কারণে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনেও ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে।
জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় (দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট) গত রোববার থেকে রেল ওয়াগনযোগে ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে।
রেলওয়ের লোকোমাস্টারদর ধর্মঘটের কারণে জ্বালানি তেলবাহী রেল ওয়াগন পরিচালনা করা যাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।
বিপিসির কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি সরবরাহের জন্য রেলওয়ের চারটি ট্রেন যাতায়াত করে। প্রতিটিতে ৩০টি করে ওয়াগন থাকে। নভেম্বরের শেষ সপ্তাহে ডিজেল নিয়ে রেল ওয়াগন গিয়েছিল পার্বতীপুর।
এই চারটি ট্রেনের মধ্যে দুটি খালি অবস্থায় অপেক্ষা করছে পার্বতীপুর এবং দৌলতপুরে। এ ছাড়াও, জ্বালানি তেল নিয়ে লোড অবস্থায় জয়পুরহাটের আক্কেলপুরে একটি এবং দৌলতপুরে একটি রেল ওয়াগন অলস বসে আছে লোকোমাস্টারদের ধর্মঘটের কারণে।
রেলওয়ের সিজিপিওয়াই এর মাস্টার আব্দুল মালেক বলেন, 'বিভিন্ন দাবিতে লোকোমাস্টাররা আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে চাইছেন না। এতে বিভিন্ন ইয়ার্ড এবং ডিপোতে পণ্যবাহী ট্রেন আটকে আছে। বিলম্বিত হচ্ছে ট্রেন চলাচল।'
জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, রেলের লোকোমাস্টারদের আন্দোলনের কারণে জ্বালানি তেল পরিবহন বিঘিœত হচ্ছে। বিষয়টি রেল সচিবের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। ইতোমধ্যেই ডিজেল নিয়ে রংপুর এবং সিলেটের উদ্দেশ্যে দুটি রেল ওয়াগন রওনা হয়েছে।
তিনি আরও বলেন, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির ক্ষেত্রে এলসি জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল রংপুর অঞ্চলে পৌঁছে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র, রাজারবাগ শরীফ-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট আলোচনার জন্য আহ্বানপত্র প্রদান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাংক আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিস্তির টাকা দিতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনাল চায় নতুন জোট, আছে দুই এমপি’র প্রতিষ্ঠান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশ-ইন চেষ্টার পর বাতি নিভিয়ে ২১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপদ শুধু বাড়ছেই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












