সরবরাহ কম, বেড়েছে সব মাছের দাম
, ৪ঠা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গত ৩ সপ্তাহ ধরে ঢাকার মাছ বাজারে মলিন দৃশ্য। ক্রেতাদের আনাগোনা কম। গতকাল জুমুয়াবার ছুটির দিনেও তাদের দেখা মেলা ভার। সে হিসেবে দাম কমার কথা। কিন্তু কারওয়ানবাজারে উল্টো বেড়ে গেছে।
বলা হচ্ছে, রাজধানীতে হঠাৎ মাছের যোগান কমেছে। ফলে ছোট-বড় সব মাছের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা পর্যন্ত। যদিও ব্যবসায়ীদের দাবি, জেলা শহরের তুলনায় ঢাকায় মাছের দাম কম।
জানা গেলো, নদীতে কাঙ্খিত মাছ মিলছে না। ফলে সরবরাহে টান পড়ছে। শুধু চাষের মাছ দিয়ে সে চাহিদা পূরণ করা কঠিন। একই ভোগান্তি ইলিশ নিয়ে। বড় সাইজ দূরের কথা, ছোট মাছের দাম শুনলেও পিলে চমকে উঠবে।
এদিকে, উপকূলে সামুদ্রিক মাছের যোগান আগের চেয়ে কম। এখানে ইলিশ নেই বললেই চলে। এর বাইরে রূপচাঁদা ও কোরাল বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৭শ’ টাকা দরে। আকারভেদে চিংড়ির দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা।
তবে কিছুটা ভিন্ন আমেজ নোয়াখালী, ফেনী ও আশপাশের বাজারে। এখানে দাম কমেছে। আড়াইশ থেকে ৩শ’ টাকায় মিলছে ছোট ও মাঝারি সাইজের রুই-কাতল। ছোট মাছের কেজি ওঠা-নামা করছে ৫শ’ টাকার আশপাশে।
শীতের দাপট বাড়লে আড়তে চড়ে যেতে পারে মাছের দাম, এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া-কানাডা থেকে আসছে ৩৫১ কোটি টাকার সার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জানা গেল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময়
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)