উটের ‘এক ফোঁটা অশ্রু’ যেভাবে বাঁচাচ্ছে শত বিপন্ন জীবন
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলস (ঘজঈঈ)-এর গবেষকরা সম্প্রতি একটি যুগান্তকারী আবিষ্কারে জানিয়েছে, উটের অশ্রু ও রক্ত থেকে প্রাপ্ত অ্যান্টিবডি অন্তত ২৬টি বিষধর সাপের বিষের বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে।
এই গবেষণাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেইসব অঞ্চলের জন্য, যেখানে সাপের কামড়ে প্রতি বছর বিপুলসংখ্যক মৃত্যু ও স্থায়ী অক্ষমতা ঘটে।
গবেষকদের মতে, উটের অশ্রু ও রক্ত থেকে আহরিত অ্যান্টিবডিগুলো সাপের বিষের প্রাণঘাতী প্রভাব-বিশেষ করে রক্তক্ষরণ ও জমাট বাঁধার সমস্যাগুলোর বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।
এই প্রতিষেধক কেবল অধিক কার্যকরই নয়, বরং প্রচলিত ঘোড়ার ইমিউনোগ্লোবিউলিন-ভিত্তিক চিকিৎসার তুলনায় অনেক কম অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেছে, ‘উটের একটি বিশেষ ও অভিযোজিত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, যা মরু অঞ্চলের কঠোর পরিবেশে টিকে থাকার জন্য বিবর্তিত হয়েছে। তাদের অ্যান্টিবডি আকারে ছোট, স্থিতিশীল এবং টিস্যুতে সহজে প্রবেশ করতে পারে-যা চিকিৎসায় এগুলোকে আরও কার্যকর করে তোলে’।
গবেষক দলটি অত্যন্ত বিষাক্ত সাপের বিষ ব্যবহার করে উট-উৎপন্ন অ্যান্টিবডির কার্যকারিতা পরীক্ষা করেছেন এবং তাতে শক্তিশালী সুরক্ষামূলক প্রতিক্রিয়া দেখা গেছে। এ অ্যান্টিবডিগুলো বিষকে দ্রুত ও নিরাপদভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম।
এই আবিষ্কার ভবিষ্যতে কম খরচে ও সহজলভ্য চিকিৎসা পদ্ধতি তৈরি করতে সাহায্য করবে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে অ্যান্টিভেনম সহজলভ্য নয় এবং চিকিৎসায় দেরি প্রাণঘাতী হয়ে ওঠে।
উট-উৎপন্ন অ্যান্টিবডির চাহিদা ইতোমধ্যে সরকারি ও বেসরকারি ওষুধ কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেকেই এর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












