উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে কমেছে পশু কুরবানি
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাব এবার কুরবানির ঈদের বাজারে স্পষ্ট হয়ে উঠেছে। কুরবানিযোগ্য পশুর একটি উল্লেখযোগ্য অংশই থেকে গেছে উদ্বৃত্ত। এতে লোকসানে পড়েছেন চাষী, খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অন্যদিকে পশুখাদ্যসহ উৎপাদন ব্যয় বাড়ায় কুরবানির পশুর দামও বেড়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। ফলে অনেক মানুষ কুরবানি করতে পারেননি। আবার অনেকেই একা ও বড় পশু কুরবানির চেয়ে শরিক বা ভাগে কুরবানি করেছেন। এতে কুরবানিকারী বাড়লেও পশুর হিসাবে সেটি কমেছে।
রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকার নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মকবুল হোসেন বলেন, এবার ভাগে কুরবানি বেড়েছে। গতবার আমাদের খামার থেকে যে পরিমাণ ভাগে কুরবানি হয়েছিল তার তুলনায় এবার হয়েছে দ্বিগুণের বেশি। এছাড়া অনেকে কুরবানিও করেননি। আমার খামার থেকে প্রতিবার গরু নেন কিংবা ভাগে কুরবানি করতেন এমন অনেক ক্রেতাকে পেয়েছি যারা এবার কুরবানি করেননি।
অর্থনীতিবিদরা বলছেন, বিগত কয়েক বছর মানুষ মূল্যস্ফীতির চাপে পিষ্ট। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্তরা। মূল্যস্ফীতির প্রভাবে পশুপালনকারীর ব্যয় বেড়েছে। সেটি দামেও প্রভাব ফেলছে। ফলে কুরবানির ব্যয় বেড়েছে। তাতে ক্রয়সক্ষমতাও কমেছে মানুষের।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘লম্বা সময় ধরে মূল্যস্ফীতি ও অর্থনীতির মন্দা ভাব মানুষের ক্রয়ক্ষমতায় প্রভাব ফেলেছে। যার কারণে মানুষকে কুরবানির পশু কিনতে গিয়েও ভাবতে হয়েছে। গত কয়েক মাসে যে হারে মূল্যস্ফীতি হয়েছে সেভাবে মজুরি বাড়েনি, এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে-মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘ হবে কিনা সে চিন্তাও ভোক্তাদের মধ্যে আছে। সেজন্য জমানো অর্থ ব্যয়ে হিসাব-নিকাশ করছে মানুষ। এটি এখন মানসিক একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে বলতে পারি। এখানে সবচেয়ে বেশি ভাবাচ্ছে মধ্যবিত্তদের। সব মিলিয়ে এর একটি প্রভাব কুরবানির বাজারে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)