উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পটুয়াখালী সংবাদদাতা:
উপকূলীয় জেলা পটুয়াখালীর দশমিনা উপজেলায় উচ্চ ফলনশীল জি-৯ (গ্র্যান্ড নাইন) জাতের কলার বাণিজ্যিক চাষ করে নতুন সম্ভাবনার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক ও উদ্যোক্তা শাহ আলম জমাদ্দার।
আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, কৃষি বিভাগের পরামর্শ এবং সমন্বিত বাগান ব্যবস্থাপনার মাধ্যমে তিনি লাভজনক কৃষির একটি সফল মডেল গড়ে তুলেছেন। কম খরচ ও স্বল্প সময়ে জি-৯ (গ্র্যান্ড নাইন) জাতের কলা চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের ফসলের চাষ ও ভালো ফলন পাওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে কলা চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী গ্রামের বাসিন্দা শাহ আলম জমাদ্দার দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। তিনি রংপুরের একটি নার্সারি থেকে প্রথম দফায় ১০০টি টিস্যু কালচার চারা সংগ্রহ করেন। বর্তমানে তার বাগানে দেড় শতাধিক জি-৯ কলার গাছ রয়েছে।
শাহ আলম জমাদ্দার বলেন, এর আগে তিনি বরইসহ বিভিন্ন ফলের চাষ করে সফলতা অর্জন করেছিলেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ এবং এসএসিপি-রেইনস প্রকল্পের সহায়তায় জি-৯ কলা চাষে উদ্বুদ্ধ হন। বর্তমানে তিনি প্রায় ২ একর জমিতে ১২ ফুট দূরত্ব বজায় রেখে কলার চারা রোপণ করেছেন। একই সঙ্গে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কলাগাছের মাঝখানে আমের চারা রোপণ করেছেন, যা সমন্বিত বাগান ব্যবস্থাপনার একটি কার্যকর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি বলেন, জি-৯ জাতের কলার প্রধান বৈশিষ্ট্য হলো এর উচ্চ ফলন এবং বাজারে ভালো দাম। সাধারণ জাতের তুলনায় এ কলার আকার বড় এবং প্রতিটি কাঁদিতে প্রায় ২৫০ থেকে ৩০০টি পর্যন্ত কলা ধরে। বর্তমানে তার বাগানের ১৫ থেকে ১৬টি গাছে ফল এসেছে। পাশাপাশি নিজস্ব নার্সারিতে উৎপাদিত প্রতিটি টিস্যু কালচার চারা ন্যূনতম ১০০ টাকা দরে বিক্রি করছেন, যা তার জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)