উ.কোরিয়াকে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর আহ্বান কিমের
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্রের উৎপাদন ‘ব্যাপক হারে বাড়ানোর’ আহ্বান জানিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন অস্ত্র কারখানা পরিদর্শনকালে সে এই আহ্বান জানায়। এদিকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
গত সপ্তাহে গুরুত্বপূর্ণ এক সামরিক বৈঠকে কিম যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর পর গত জুমুয়াবার থেকে শনিবার পর্যন্ত সে এসব অস্ত্র কারখানা পরিদর্শন করেছে।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, কিম এ দুইদিন কৌশলগত ক্ষেপণাস্ত্র ও রকেট লাঞ্চার শেলের পাশাপাশি সাঁজোয়া যুদ্ধযান তৈরির কারখানা ঘুরে দেখে।
কৌশলগত ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শনকালে কিম তার সন্তুষ্টি প্রকাশ করেছে। কারখানাটি অস্ত্র উৎপাদনে নিখুঁতভাবে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতিগুলো ব্যবহার করায় সে তার সন্তুষ্টি প্রকাশ করেন এবং অস্ত্রগুলো ধাপে ধাপে আরো আধুনিকীকরণ করা হচ্ছে।
কেসিএনএ জানায়, ‘সে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিদ্যমান সক্ষমতাকে আরো বৃদ্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ এবং যুদ্ধের প্রস্তুতিকে ‘বেগবান’ করার ক্ষেত্রে কারখানার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে।’
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।