‘ঈমান ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই’
নিজস্ব সংবাদদাতা:
ফান্দাউকের পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর মাও. ছালেহ আহমাদ মামুন বলেছেন, বাতিল ফেরকাহ, বিভ্রান্ত ভ্রান্ত মতবাদের কারণে মুসলমানরা বিভক্ত হয়ে পড়েছে। মুসলমান নামধারীদের অপতৎপরতা সত্যিকার মুসলমানদের ঈমান আকিদার উপর আঘাত এনে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক ঈমান- আকিদার উপর অটুট থাকতে হলে পীর আউলিয়া, হক্কানি আলেম- উলামা ও হক্ক দরবারের অনুসরণ করে চলতে হবে। তিনি বলেন, আমাদের সমাজে ইনসাফ নেই। ইনসাফভিত্তিক সমাজ গড়তে হবে। সারাদেশের ইমাম ও মুয়াজ্জিন সাহেবরা সামাজিক ভাবে খুবই অবহেলিত। ইমাম ও মুয়াজ্জিনরা যে বেতন / সম্মানী ভাতা পান, দেওয়া হয় তাদিয়ে অধিকাংশ ইমাম ও মুয়াজ্জিন সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। মসজিদ কমিটি কর্তৃক সামাজিক ভাবে বেতনভাতা ভাড়াতে হবে এবং রাষ্ট্রীয় ভাবে সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদান করার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, ঈমান-ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। ছোট খাট মত পার্থক্য বিসর্জন দিয়ে আলেম- উলামা ও হক্কানী দরবার গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি প্লাটফর্মে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।