ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
(ধারাবাহিক পর্ব ১৪)
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম, বনূ উমাইয়া ও বনূ আব্বাস উনাদের খবর দান:
(২) হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার পরে এমন খলীফা হবেন। উনারা যা জানবেন, তা আমল করবেন। আর সে বিষয়ের আদেশ দেবেন, যা নিজেরাও করবেন। উনাদের পরে এমন খলীফা হবে, যারা যা জানবে না তা আমল করবে এবং যে কাজ তাদেরকে করতে বলা হয়নি, তা করবে। নাঊযুবিল্লাহ! সুতরাং যে তাদের (অন্যায়ের) প্রতিবাদ করবে, সে দায়মুক্ত হবে; যে নিজের হাতকে (অন্যায়ের সহযোগিতা করা থেকে) বিরত রাখবে, সেও নিরাপদ থাকবে। কিন্তু যে ব্যক্তি তাতে সন্তুষ্ট হবে এবং অনুসরণ করবে, সে দায়মুক্ত হবে না। (মুসনাদ আবী ইয়া‘লা, ১০/ ৩০৮, সহীহ ইবনু হিব্বান ১৫/ ৪১, সুনানুল কুবরা লিল বায়হাকী ১৬/৫৬২, মুসনাদুশ শামিয়্যীন লিত তাবারানী ১/৩৭১)
(৩) হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে ইরশাদ মুবারক করেন, “আমার পরে আপনারা এমন কিছু অবস্থা দেখতে পাবেন, যেখানে অন্যদেরকে আপনাদের উপর অগ্রাধিকার দেয়া হবে এবং এমন কিছু বিষয় দেখতে পাবেন, যা আপনারা অপছন্দ করবেন।”
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আরজু করলেন, “ইয়া রসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তখন আপনি আমাদেরকে কী নির্দেশ মুবারক দান করবেন? (অর্থাৎ সেই সময় উপস্থিত হলে আমাদের করণীয় কী? আমাদেরকে তা’লীম মুবারক দান করুন। তখন) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনাদের উপর যে হক রয়েছে, তা আপনারা আদায় করবেন এবং আপনাদের যে হক রয়েছে, তা মহান আল্লাহ পাক উনার কাছে তলব করবেন। (বুখারী শরীফ ৯/৪৭, মুসলিম ৩/১৪৭২, তিরমিযী শরীফ ৪/৪৮২, হিলয়াতুল আওলিয়া ৫/৬৬)
(৪) হযরত ইরবায ইবনে সারিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের উদ্দেশ্যে অত্যন্ত মর্মস্পর্শী নছীহত মুবারক করলেন। যা শুনে আমাদের মন অস্থির হয়ে গেলো এবং আমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আরজু করলেন, ইয়া রাসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই নছীহত মুবারক তো কোন বিদায় গ্রহণকারীর উপদেশের মত। কাজেই আপনি আমাদের কাছ থেকে কী অঙ্গীকার নিতে চান?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমি আপনাদেরকে অসিয়ত মুবারক করছি যে, মহান আল্লাহ পাক উনাকে ভয় করতে থাকবেন। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনার পূর্ণ অনুসারী কোন কাফ্রী গোলাম আপনাদের ইমাম হলেও উনার কথা শুনবেন এবং উনার আনুগত্য করবেন। কারণ, আপনাদের মধ্যে যারা জীবিত থাকবেন, উনারা অনেক মতবিরোধ দেখতে পাবেন।
আর বিদয়াতে সাইয়্যিয়াহ (নতুন আবিষ্কারকে) ভয় করবেন। কেননা, বিদয়াতে সাইয়্যিয়াহ্ তথা নতুন আবিষ্কার গোমরাহ বা পথভ্রষ্টতা বৈ নয়। যে ব্যক্তি এসব বিষয় পাবে, তার উপর আমার এবং আমার হিদায়েতপ্রাপ্ত খলীফাগণের সুন্নত মুবারককে আকড়িয়ে ধরা ওয়াজিব। এই সুন্নত মুবারকের উপর দৃঢ়তা সহকারে কায়িম থাকবেন। (সুনান আবূ দাঊদ ৭/ ১৬, তিরমিযী শরীফ ৫/৪৪, ইবনু মাজাহ শরীফ ১/ ১৫)
(৫) হযরত সফীনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন পবিত্র মসজিদ নির্মাণ কাজ শুরু করলেন; তখন হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি একটি পাথর বহন করে নিয়ে এলেন এবং সেটি স্থাপন করলেন। হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনিও একটি পাথর আনলেন এবং তা যথাস্থানে স্থাপন করলেন। অতঃপর হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি একটি পাথর এনে স্থাপন করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, উনারা আমার পরে খলীফা হবেন। (আল মুস্তাদরাক ‘আলাস সহীহাইন ৩/১৪, দালায়িলুন নুবুওয়াহ ২/৫৫৩, আসসুন্নাহ ২/৭৮০, সুবুলুল হুদা ওয়ার রাশাদ ১০/১২)
(৬) হযরত কুতবা ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, আমি যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে হাজির হলাম, তখন তিনি পবিত্র মসজিদে কুবা শরীফের ভিত্তি স্থাপন করছিলেন। উনার সাথে ছিলেন, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনারা। আমি আরজু করলাম, ইয়া রসূলাল্লাহ, ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কেবল এই তিনজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে সাথে নিয়েই পবিত্র মসজিদ নির্মাণ করছেন? তিনি বললেন, উনারা আমার পরে খলীফা হবেন। সুবহানাল্লাহ! (আল মুস্তাদরাক ‘আলাস সহীহাইন ৩/১৪, দালায়িলুন নুবুওয়াহ, ২/৫৫৩, সহীহ ইবনু হিব্বান ২/২৯০)
(ইনশাল্লাহ চলবে)
-আল্লামা মুফতী সাইয়্যিদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












