ঈদে মহাসড়কে ভোগান্তির কারণ হতে পারে ৮৯টি স্থান
, ১৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ আশির, ১৩৯১ শামসী সন , ২৮ মার্চ, ২০২৪ খ্রি:, ১৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ঈদযাত্রায় এবার ভোগান্তির কারণ হতে পারে ৮৯টি স্থান। এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৪১টি আর ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৪৮টি স্থানে যানজটের আশঙ্কা করছে হাইওয়ে পুলিশ। তবে ঈদযাত্রা নির্বিঘœ করতে অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র যাত্রী ওঠানামা, তিন চাকার যান চলাচল বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ঈদযাত্রায় প্রতিবারই ভোগান্তির কারণ হয় ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ। এবারও সোনারগাঁয়ের কাঁচপুর থেকে রূপগঞ্জের ভুলতা পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়ক যাত্রীদের ভোগান্তির কারণ হতে পারে। অন্যদিকে যানবাহনের চাপ বেড়ে গেলে মেঘনা টোলপ্লাজায় লম্বা সময় আটকে থাকার শঙ্কা করছেন গাড়িচালকেরা। এতে করে দক্ষিণ-পূর্বাঞ্চলের যাত্রীদের ভোগান্তি পোহাতে হতে পারে।
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ১৫টি স্থানে যানজটের আশঙ্কা করা হচ্ছে। আর ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১১টি স্থানে যানজটের আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নারায়ণগঞ্জ ও কুমিল্লা অংশে ২৮টি স্থানকে যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের যে ১১টি স্থানে যানজটের আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কুমিল্লা অংশে ১৭টি স্থানে যানজট হতে পারে বলে ২১ মার্চ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এক সভায় উঠে আসে।
ঈদ যাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। উত্তর ও দক্ষিণাঞ্চলসহ ২৬টি জেলার মানুষ চলাচল করে এ মহাসড়ক দিয়ে। ফলে ঈদে বাড়তি পরিবহনের চাপে পড়ে মহাসড়কটি। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনে যান চলাচল করলেও, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুইলেনে চলাচল করে। এ ছাড়াও চলমান রয়েছে এ অংশের চার লেনের কাজ। ট্রাফিক আইন না মেনে যানবাহন চালালে ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে থাকলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)