সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ঈদের ফিরতি যাত্রায় টিকিট সংকট, কালোবাজারে দ্বিগুণ দাম

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, সকাল ৪:০২
ঈদের ফিরতি যাত্রায় টিকিট সংকট, কালোবাজারে দ্বিগুণ দাম
নিজস্ব প্রতিবেদক:
কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের বিভিন্ন স্থানের কর্মজীবী মানুষ। দেশের অন্যান্য স্থানের মতো রংপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফিরছেন কর্মজীবীরা। প্রতিবারের মতো এবারও এসব মানুষ টিকিট বিড়ম্বনায় পড়েছেন।
রংপুরে ঈদ-পরবর্তী বাস, ট্রেন ও বিমানের টিকেট সহজে পাওয়া যাচ্ছে না। যাত্রীদের অভিযোগ কালোবাজারিদের হাতে চলে গেছে এসব টিকিট। আর এ কারণেই বাস টার্মিনাল ও স্ট্যান্ডের কাউন্টারগুলোতে চলছে অগ্রিম টিকিটের হাহাকার। ঈদ পরবর্তী কাঙিক্ষত টিকিট পেতে হিমশিম খেতে হচ্ছে যাত্রী সাধারণদের। অথচ কালোবাজারিদের হাতে বাড়তি দাম ধরিয়ে দিলেই পাওয়া যাচ্ছে টিকিট।
এ চিত্র রংপুরের কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড ও রংপুর রেলওয়ে স্টেশনে। বাসের মতো ট্রেন ও বিমানের টিকিটও সহসাই মিলছে না। অনলাইনেও পাওয়া যাচ্ছে না সঠিক তথ্য। এতে করে চরম বিপাকে পড়েছে ঢাকাগামী হাজার হাজার কর্মজীবী মানুষ।
সরেজমিনে দেখা গেছে, কামারপাড়া ঢাকা স্ট্যান্ডের বিভিন্ন কাউন্টারে টিকিট না পাওয়ায় হতাশা বিরাজ করছে অনেকের মধ্যেই। ঈদ উদযাপন শেষে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে তাদের মধ্যে রয়েছে সংশয়। কর্তৃপক্ষের দাবি ঈদের দ্বিতীয় দিন থেকে টানা এক সপ্তাহের টিকেট আগাম বিক্রি হওয়ায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
‘টিকিট নেই, টিকিট আছে’ এমন নাটকের কবলে পড়া সাধারণ যাত্রীরা জানান, কাউন্টারগুলোতে টিকিট না পাওয়া গেলেও এর ঠিক বাইরেই বেশি দামে টিকিট পাওয়া যাচ্ছে। আর এসব নিয়ন্ত্রণ করছে স্থানীয় একটি কালোবাজারি চক্রসহ বাস মালিক ও শ্রমিকরা।
কামারপাড়া কোচ স্ট্যান্ডে এনা পরিবহন কাউন্টারের পাশে কথা হয় মিঠাপুকুর শঠিবাড়ির এলাকা থেকে আসা সেলিম মিয়ার সঙ্গে। একই জায়গায় দাঁড়িয়ে এক কালোবাজারি টিকিট বিক্রেতার প্রতি ক্ষোভ প্রকাশ করছিলেন রবিউল ইসলাম ও মেহেরুন রুনি নামে দুজন যাত্রী।
তারা দু’জনই ঈদের ৬ষ্ঠ দিনে ঢাকায় ফেরার জন্য টিকিট নিতে এসেছিলেন। কিন্তু টিকিট না পেয়ে হতাশায় দাঁড়িয়ে ছিলেন সেখানে।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মরত রবিউল ইসলাম জানান, ঈদের ছুটি শেষ হওয়ার আগে কর্মক্ষেত্রে পৌঁছাতে না পারলে হয়ত চাকরি হারাতে হবে। অন্যদিকে সেলিম মিয়া অভিযোগ করেন, প্রতিবারই কালোবাজারিদের ছাড়া টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে পারেননি। এবারও হয়ত সেই একই অবস্থা হবে। এ সময় তিনি কালোবাজারিদের টিকিট ব্যবসা বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে নাজমুল হাসান ও নূর হোসেন নামে দুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী জানান, তারা দু’জন তিন হাজার ৮০০ টাকা দিয়ে এসি বাসের ২টি টিকিট নিয়েছেন।
এনা পরিবহনে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের আগেই ঈদ পরবর্তী যাত্রার আট-দশ দিনের টিকিট বিক্রি হয়েছে গেছে। অনেকেই সিট বুকিং দিয়ে রেখেছেন। এ কারণে তারা যাত্রীদের কাঙ্ক্ষিত সিটের টিকিট দিতে পারছেন না। বিশেষ করে এক সপ্তাহের কোনো টিকিট তাদের হাতে নেই বলেও জানান সেখানে কাউন্টারে থাকা লোকজন। তবে বাইরের চিত্র আলাদা। কাউন্টারে টিকিট না মিললেও বাইরে কালোবাজারিসহ ওই কাউন্টারের কলার বয়দের বাড়তি টাকা দিলেই মিলছে টিকিট। এ চিত্র শুধু এনা পরিবহনে নয়, কামারপাড়া কোচ স্ট্যান্ডের প্রতিটি কাউন্টারে টিকিট নিয়ে এমন লুকোচুরি চলছে। যা নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই।
কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা অনেক চেষ্টা করে দ্বিগুণ দামেও টিকিট পাচ্ছেন না। কাউন্টার থেকে দেখানো হচ্ছে অনলাইনের অযুহাত। টিকিট সব নাকি বিক্রি হয়ে গেছে। এমন অবস্থায় কে কীভাবে গন্তব্যে পৌঁছাবে, এ নিয়ে কিছুই বুঝতে পারছেন না তারা।
অন্যদিকে রংপুর বিভাগের প্রবেশদ্বার ও বাহির মুখ মর্ডান মোড়ে দেখা গেছে, কর্মজীবী মানুষের কর্মস্থলে ফিরতে উপচে পড়া ভিড়। উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের মানুষ মর্ডান মোড় হয়েই তাদের কর্মস্থলে ফিরছেন। রংপুরসহ বাইরের জেলা থেকে এসে অনেকেই কর্মস্থলে যাওয়ার জন্য মর্ডান মোড়ে জমায়েত হচ্ছেন বাসের জন্য। কিন্তু প্রচুর পরিমাণে বাস থাকার পরেও ফিরতি যাত্রায় বাসের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
নগরীর মডার্ন মোড়ে যাত্রীদের অনেকেই সকাল থেকে রাত অবধি বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাসে উঠতে পারলেই শান্তির নিশ্বাস ফেলছেন কেউ কেউ, আবার কারও কারও মধ্যে দেখা গেছে শঙ্কাও।
কয়েকজনের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করে বলেন, রংপুর থেকে ঢাকার ভাড়া বাস ভেদে ৭-৮ শত টাকা হলেও ঈদ উপলক্ষ্যে নেওয়া হচ্ছে ১ হাজার থেকে ১৫০০ টাকা পর্যন্ত। এতে বিপাকে পরতে হচ্ছে সাধারণ যাত্রীদের। কেননা তারা ঈদে খরচ করেছেন অল্প কিছু রেখেছেন মাস চালানোর জন্য। এখন বাস ভাড়া এতো দিলে মাস চলবেন কীভাবে, এ নিয়ে প্রশ্ন জাগছে অনেকের মধ্যে।
এদিকে রংপুর মহানগরীর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল ও ঢাকা কোচ স্ট্যান্ডে খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন কর্মীরাসহ একটি মহল বাড়তি দামে টিকিট বিক্রির আশায় ঈদের পরের কয়েকদিনের টিকিট আটকে রেখেছেন। নির্ধারিত দামের চেয়ে বাড়তি দাম পেলেই হাত বদল হচ্ছে এসব টিকিটের।
এদিকে বাসের টিকিটের মতো আগুন লেগেছে ট্রেনের টিকিটেও। রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনেরও টিকিট মিলছে না। শুধু তাই নয়, শিডিউল বিপর্যয় নিয়েও ক্ষোভ রয়েছে যাত্রীদের। যেন ঈদের আগে পরে যাত্রী সেবা দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে বিভাগ।
রংপুর রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, এখানেও খোঁজ নেই ঈদ পরবর্তী ৭ দিনের টিকিটের। সাধারণ যাত্রীরা ধরনা দিয়ে টিকিট না পেলেও সামান্য হায় হ্যালোতে টিকিট পাচ্ছে প্রভাবশালী নামিদামি মানুষেরা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে