ইয়েমেন থেকে মার্কিন ডেস্ট্রয়ার ও জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
নিজস্ব প্রতিবেদক:
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত রোববার ে একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে।
জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর তিনটি সরবরাহ জাহাজের ওপর ১৬টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের ওপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেয়া হয়েছে।
তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে।
ইয়েমেনের এই সামরিক মুখপত্র জানান, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।