ইয়েমেনে সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা বিচ্ছিন্নতাবাদীদের, বহু হতাহত
, ২৫ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আতাক শহরের একটি স্থানীয় সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি)। এ হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত আরও কয়েক ডজন আহত হয়েছে। খবর আল-জাজিরার।
গত বুধবার (১১ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়।
হামলার সময় এসটিসি সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা নিরাপত্তা ও সামরিক কর্মীদের ওপর আক্রমণ করে এবং গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বাহিনী হস্তক্ষেপ করলে হতাহতের ঘটনা ঘটে।
দক্ষিণ ইয়েমেনে অবস্থিত শাবওয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের উপপ্রধান রামি জানায়, এসটিসি-সমর্থিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা ও সামরিক বাহিনী অভিযান চালালে পাঁচজন নিহত এবং ৩৯ জন আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, এসটিসির সমর্থকেরা আতাক শহরে একটি মিছিল বের করে। পরে তারা স্থানীয় সরকারি ভবনের দিকে এগিয়ে গিয়ে সেটি দখলের চেষ্টা করে এবং জাতীয় পতাকা নামিয়ে ফেলার উদ্যোগ নেয়।
সৌদি আরব-সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই ঘটনা ঘটলো। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নির্বাহী সংস্থা পিএলসি দেশটির বিভক্ত পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক প্রতিনিধিত্ব রেখে নতুন মন্ত্রিসভা গঠন করে।
গত মাসে সৌদি আরবের সমর্থনে পিএলসি দক্ষিণ ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রণ জোরালো করে। এর আগে এসটিসি দুটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দখলের চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। এর ফলে তাদের কাঠামো ভেঙে যায় এবং সংগঠনটি বিলুপ্ত হয়।
একই সঙ্গে এসটিসিকে সমর্থন দেওয়া আরব আমিরাতের বাহিনীও দক্ষিণ ইয়েমেন থেকে সরে যায়। সবশেষ সংঘাতের ঘটনায় শাবওয়ার নিরাপত্তা কমিটি জানিয়েছে, যারা উসকানি দেয়া, হামলার পরিকল্পনা করা বা অস্ত্র ব্যবহার করার সঙ্গে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)