লেবাননের গণমাধ্যমে তথ্য প্রকাশ:
ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে যাচ্ছিল
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯১ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত জুমুয়াবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ তেল ট্যাংকারটি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের জন্য বিমানের জ্বালানি বহন করছিল বলে লেবাননের একটি গণমাধ্যম খবর দিয়েছে। একাধিক ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে বৈরুত-ভিত্তিক আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের নৌবাহিনী যে ব্রিটিশ জাহাজে হামলা চালিয়েছে সেটি গ্রিসে নয় বরং দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে যাচ্ছিল।
সূত্রগুলো বলেছে, দুটি মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ ওই তেল ট্যাংকারটিকে নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু ইয়েমেনের সেনাবাহিনী ট্যাংকারটির কাছে এসে হামলা শুরু করলে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলো ট্যাংকারটিকে ফেলে পালিয়ে যায়।
কোনো কোনো সূত্র দাবি করেছিল যে, ব্রিটিশ তেল ট্যাংকারটি গ্রিসের জন্য জ্বালানি বহন করছিল।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিদ সারি গত জুমুয়াবার রাতে এক বিবৃতিতে জানিয়েছিলেন, তারা এডেন উপসাগরে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটিশ তেল ট্যাংকার মার্টিন লুয়ান্ডায় হামলা চালিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাংকারটিতে আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, গাজায় ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের গণহত্যা অভিযান বন্ধ এবং ওই উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ অবারিত না করা পর্যন্ত এ হামলা চলতে থাকবে।
ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি মালিকানাধীন ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সন্ত্রাসী সেনা সরানোর এখনই সময়: সউদীকে বার্তা তেহরানের
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে এক রাতে জ্বালানি তেলে দাম বেড়ে দ্বিগুণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












