ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে জেলেনস্কি -রুশ পররাষ্ট্রমন্ত্রী
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। সে বলেছে, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে জেলেনস্কি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেছে ল্যাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করে না বলেও অভিযোগ করেছে সে।
ল্যাভরভ বলেছে, ‘ক্ষমতায় এসে ভোল পাল্টেছে ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে শান্তির বার্তা শুনিয়েছে। বলেছে, রাশিয়ার ভাষা ও সংস্কৃতি দু’দেশেরই সাধারণ সংস্কৃতি। এই সংস্কৃতিকে সে সম্মান করে। কিন্তু গদিতে বসার ছয় মাস পরই তার কথার সঙ্গে কাজের আর মিল পাওয়া যাচ্ছে না। সে নাৎসি আচরণ করছে। নিজে ইহুদি হয়েও বিশ্বাসঘাতকতা করছে ইহুদিদের সঙ্গে।’
এর আগেও একাধিকবার নাৎসি ও ইহুদি ইস্যুতে ল্যাভরভের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২০২২ সালে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলে বসে, হিটলার ইহুদি বংশোদ্ভূত। আরও বলেছে, অন্য কোনো ধর্মের নয়, চরম ইহুদিবিদ্বেষী মানুষটি বেশির ভাগ ক্ষেত্রে ইহুদিই হয়। সেসময় সে আরও অভিযোগ করে, রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে ‘চূড়ান্ত সমাধান’ খুঁজছে, তা হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের নির্মূল পরিকল্পনার শামিল। তার এই মন্তব্য দখলদার ইসরায়েল, জার্মানি এবং মস্কোর অন্যান্য পশ্চিমা মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)