ইসলামী মূল্যবোধ, আদর্শ ও ইতিহাস থেকে ভালো শাসক হওয়ার শিক্ষা নিতে হবে
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৪ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) আপনাদের মতামত
সারা পৃথিবীর ইতিহাসে ন্যায়পরায়ণ শাসক হিসেবে সুবিখ্যাতদের অন্যতম একজন হলেন খলীফাতুল মুসলিমীন হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি। তিনি সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের পর সে সময়কার অন্যতম শ্রেষ্ঠ তাবে’য়ী আমরুশ শরীয়ত ওয়াত তরীক্বত সাইয়্যিদুনা হযরত হাসান বসরী রহমতুল্লাহি আলাইহি উনাকে একটি পত্র লিখেন একজন ন্যায়পরায়ণ শাসকের বৈশিষ্ট্য বা গুণাবলী কি কি তা জানতে চেয়ে। আমিরুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি তিনি সেই বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো তুলে ধরে সম্মানিত খলিফা উনার পত্রের জবাব দেন। সেই সুবিখ্যাত পত্রের জবাবের মধ্যে ন্যায় পরায়ণ শাসক উনার গুণাবলীর মধ্যে এটাও লিখেন- “হে আমীরুল মু’মিনীন! একজন ন্যায়পরায়ণ শাসক মহান আল্লাহ পাক উনার ও উনার বান্দাদের মধ্যে দন্ডায়মান। তিনি মহান আল্লাহ পাক উনার কথা মুবারক শোনেন, বান্দাদেরকেও শোনান; মহান আল্লাহ পাক উনাকে দেখেন, তাদেরকেও দেখান; মহান আল্লাহ পাক উনার আনুগত্য করেন এবং তাদেরকেও আনুগত্য করতে বাধ্য করেন। ” সুবহানাল্লাহ!
এখানে একজন মুসলিম ঈমানদার ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী বলা হয়েছে। বলার অপেক্ষা রাখে না, আমাদের দেশের শাসকদের সর্বোচ্চ মহল নিজেদেরকে ঈমানদার মুসলমান বলেই দাবি করে থাকেন। ইসলামী বিভিন্ন দিবস আসলেই সুন্দর সুন্দর বাণী বয়ান দ্বারা নিজেদেরকে খুব খাঁটি মুসলমান শাসক হিসেবে জাহির করেন। এমনকি দফায় দফায় ‘পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধী কোনো আইন এদেশে পাস হবে না’ বলেও ওয়াদা করেন। কারণ আমাদের দেশের শাসকগোষ্ঠী মনে করেন, এদেশের অধিকাংশ জনগণই মুসলমান, এখানে রাষ্ট্রদ্বীন হলেন ইসলাম।
অতএব, মুসলমানদের স্বার্থের দিকে খেয়াল করেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা শাসকদের জন্য ফরয-ওয়াজিব ছিলো। মুসলমান জনগণ চায়- সিসিটিভি মুক্ত হয়ে নামায-কালাম, ইবাদত-বন্দেগী করতে। মুসলমান চায়- মুশরিকদের মূর্তি দর্শন থেকে বিরত থাকতে। মুসলমান চায়- ব্যাপক উদ্যেগে আনন্দে পবিত্র ঈদ পালন ও কুরবানী করতে। মুসলমান চায়- সর্বোচ্চ খুশি প্রকাশ করে মহাপবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করতে। মুসলমান চায়- সুন্নতী ইসলামী পোশাক পরিধান করে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে।
এখন রাষ্ট্র যদি, সরকার যদি, কিংবা মুসলমান নামধারী শাসক যদি মুসলিম জনগণের আশা আকাঙ্খাকে গুরুত্ব না দিয়ে, লক্ষ্য না রেখে বিদেশী বিজাতি বিধর্মীদের তোয়াজ করে মুসলিম জনগণের উপর সম্মানিত দ্বীন ইসলাম বিরোধী ও মুসলমানিত্ব বিরোধী নিয়মনীতি আইন-কানুন চাপিয়ে দেয়ার অপচেষ্টা করে, তাহলে তো সেই শাসক ও শাসনব্যবস্থাকে কোনোভাবেই ইসলামের দৃষ্টিতে মুসলমানদের জন্য ভালো বলা যায় না। সুতরাং শাসকগোষ্ঠীর উচিত- এ বিষয়ে আমিরুশ শরীয়ত ওয়াত তরীক্বত হযরত হাসান বসরী রহমাতুল্লাহি আলাইহি উনার সেই ঐতিহাসিক পত্র মুবারক হতে শিক্ষা নসীহত গ্রহণ করা।
-সামস্ আহমদ মুজাদ্দেদী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












