ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে হামলা করেছে ইরান
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় ড্রোন হামলা চালানোর তথ্য জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে তারা শক্তিশালী ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদরদপ্তর ও একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে। বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ ৪৩৩-এর সদরদপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র।
তবে হামলাগুলো ঠিক কোথায় হয়েছে বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান বিস্তারিত কোনো তথ্য দেয়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সেনাবাহিনীর এই বিবৃতি প্রকাশ করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।