ইসরায়েলি সংসদে ফিলিস্তিনি যোদ্ধাদের মৃত্যুদ- বিল প্রস্তাব পাসের পথে
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের সংসদীয় কমিটি সম্প্রতি একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে, যা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সদস্য যেকোনও ব্যক্তিকে মৃত্যুদ- দেওয়ার সুযোগ দেবে। বিলটির নাম রাখা হয়েছে ‘সন্ত্রাসবাদীদের মৃত্যুদ-’ বিল। এই বিলটি উত্থাপন করেছে পরগাছার কট্টর ডানপন্থী ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গাভি।
বিলটি গত সোমবার উত্থাপিত হয়েছে এবং এর লক্ষ্য হলো- হামাসের যেকোন কর্মকা-ে লিপ্ত যে কেউ হত্যার অপরাধ করলে, বিশেষ করে যদি তা জাতিগত বিদ্বেষ বা জনগণের প্রতি ঘৃণায় প্ররোচিত হয় এবং পরগাছা ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তার জন্য বাধ্যতামূলক মৃত্যুদ- আরোপ করা। বিল প্রবর্তক বেন গাভি স্পষ্ট করেছে, এই আইনে কোনো রকম ছাড় থাকবে না এবং যারা হত্যার প্রস্তুতি নিচ্ছে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদ-।
আইন অনুযায়ী, মৃত্যুদ- কার্যকর করতে বেশিরভাগ বিচারকের সমর্থন প্রয়োজন হবে। তবে একবার রায় কার্যকর হলে তা কমানো যাবে না। বিলটি অনুমোদনের পর এখন সংসদে প্রথম পাঠের জন্য পাঠানো হবে। সন্ত্রাসী ইসরায়েলের হোস্টেজ কোঅর্ডিনেটর গাল হারিশ এবং নেতানিয়াহু উভয়েই বিলের পক্ষে রয়েছে।
এই বিলের তীব্র নিন্দা করেছে হামাস। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এটি দুর্বৃত্ত ইহুদিবাদী দখলদারের কুৎসিত ফ্যাসিবাদী নীতি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।