দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণার আহ্বান তুরস্ক-আরব দেশগুলোর
-'ইসরাইলি গণহত্যায় নির্লজ্জ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না'
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের ভূখ-ে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব চলছে দশকের পর দশক ধরে। কোনোভাবেই ইসরায়েল তার অবস্থান থেকে সরতে রাজি নয়। এমন অবস্থায় আন্তর্জাতিক আদালতের কাছে ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে তুরস্ক ও আরব রাষ্ট্রগুলো।
একইসঙ্গে এই দখলদারিত্বকে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা বলেও আখ্যায়িত করেছে তুরস্ক। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আরব রাষ্ট্রগুলো সোমবার আন্তর্জাতিক বিচারকদের কাছে ফিলিস্তিনি ভূখ-ে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে শুনানির শেষ দিনে এটিকে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা বলেও আখ্যায়িত করে তুরস্ক।
আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গীত ফিলিস্তিনি ভূখ-ে ইসরায়েলের এই দখলদারিত্বকে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের অবমাননা’ হিসাবে বর্ণনা করেছেন।
রয়টার্স বলছে, শুনানির সময় আন্তর্জাতিক আদালতে বক্তব্য রাখা বেশিরভাগ দেশই বিচারকদের কাছে ইসরায়েলের এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করতে আহ্বান জানায়।
'ইসরাইলি গণহত্যায় নির্লজ্জ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না'
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের নির্লজ্জ সহযোগিতার কথা ইতিহাস থেকে মুছে যাবে না। হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক বৈঠকের পর এ মন্তব্য করেন।
ইসমাইল হানিয়া বলেন, দখলদার ইসরাইল তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে গাজাবাসীকে দুর্ভিক্ষে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি মানবতার অসম্মান যা ইতিহাস চিরকাল মনে রাখবে। মার্কিন প্রশাসন যদি ভুলভাল বিবৃতি দিয়ে গাজার মানবিক পরিস্থিতি লুকিয়ে রাখার চেষ্টা করে তারপরও তা ইতিহাস থেকে মুছে যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












