ইসরায়েলি আগ্রাসন নিয়ে ইউরোপের নীরবতা ‘দায়িত্বজ্ঞানহীনতা’ -আরাঘচি
আল ইহসান ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় তিন দেশের ‘দায়িত্বজ্ঞানহীন’ অবস্থানের তীব্র সমালোচনা করেছে। একই সঙ্গে সে তাদের পক্ষ থেকে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার হুমকিকেও নিন্দা জানায়।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাঘচি এসব মন্তব্য করেন। এ সময় তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিট) অনুযায়ী ইরানের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরাঘচি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক অবৈধ হামলার ঘটনায় জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ইরানের গঠনমূলক আলোচনাই পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে চালানো আগ্রাসনের মুখে দেশটির প্রতিরক্ষামূলক বাধ্যবাধকতা পূরণে জরুরি। আরাঘচি আরও জোর দিয়ে বলেন, ইউরোপীয় দেশগুলো ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের উচিত এই কূটনৈতিক অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া এবং সমর্থন জানানো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।