ইসরাইলের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের দায়ে বার্সেলোনা নগর পরিষদ ইসরাইল সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তেল আবিব-জাফা শহরের সঙ্গে ১৯৯৮ সালে স্বাক্ষরিত মৈত্রীচুক্তিও স্থগিত করা হয়েছে।
এই প্রস্তাব স্পেনের শাসক সমাজতান্ত্রিক দলসহ বামপন্থি ও স্বাধীনতাপন্থি দলগুলোর সমর্থনে পাস হয়। প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সকল ধরনের সরকারি ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বন্ধ থাকবে।
বার্সেলোনার প্রধান বাণিজ্য মেলা আয়োজক সংস্থা ফিরা দে বার্সেলোনাকে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা ইসরাইলি সরকারি অংশগ্রহণ কিংবা এমন কোনো কোম্পানিকে স্থান না দেয় যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত অথবা গাজা সংঘাত থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে। একই ধরনের সুপারিশ করা হয়েছে বার্সেলোনা বন্দর কর্তৃপক্ষকেও।
যদিও এই সিদ্ধান্তের বাস্তবিক প্রভাব সীমিত, তবে স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে বার্সেলোনার এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেয়।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।