ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা নিতে বলেছে সিরিয়া
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর দফায় দফায় যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার।
গত সোমবার দিনের শুরুর দিকে বর্বর ইহুদিবাদী সেনারা অধিকৃত গোলান মালভূমির দিক থেকে রাজধানী দামেস্ক লক্ষ্য করে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সিরিয়ার চার সেনা নিহত এবং চারজন আহত হয়। ইহুদিবাদীদের ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়ার সামরিক বাহিনী।
এরপর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানায়। পাশাপাশি ইসরাইলি হামলা বন্ধের জন্য বিশ্ব সংস্থাটিকে দখলদার তেল আবিবের বিরুদ্ধে কার্য কর ব্যবস্থা নেয়ার কথা বলেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল যেমন সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী ও সন্ত্রাসী নীতি অনুসরণ করছে, তেমনি আমেরিকা সিরিয়ার মাটিতে তার অবৈধ দখলদারিত্ব বজায় রেখেছে। ইসরাইলি হামলা এবং মার্কিন এই তৎপরতা এটাই প্রমাণ করে যে, মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিশীলতা সৃষ্টির জন্য আমেরিকা ইসরাইলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমেরিকার এই নীতি মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা এবং অস্থিতিশীলতা মূল কারণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)