ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহবান
গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসবাদী কাজ মোটেও থেমে নেই। গাজা নিয়ে ইসরাইলী সন্ত্রাসীদের এমন কার্যক্রম নিয়ে এবার নতুন করে আওয়াজ তুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।
গতকাল জুমুয়াবার আঙ্কারায় এক জরুরি বৈঠকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে আরব লীগের প্রতি আহবান জানিয়েছেন এরদোগান।
ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারেও আহ্বান জানান তিনি। পাশাপাশি দখলদার ইসরাইলের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থার ব্যাপারেও আরব লীগকে পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।