জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস -জানুয়ারিতে ৩ ডিগ্রিতে নামতে পারে
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে যোগ হয়েছে হিম বাতাস ও কুয়াশা। আজ মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদরা বলছেন, গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমেছিল। এবারও তেমন হতে পারে। তবে শীতের তীব্রতা সর্বনিম্ন ৪ ডিগ্রিতে নামার আভাস রয়েছে।
দেশের পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এক সপ্তাহ পর উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিস্তারের সম্ভাবনা রয়েছে। এছাড়া জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
জুমুয়াবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৪ ডিগ্রি আর রাজশাহীতে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি আর সর্বোচ্চ ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ বলেন, সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামন্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর অবধি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
উওরাঞ্চলে চলতি মাসের ১৯ বা ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ বিস্তার করতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘আপাতত রাজশাহী, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ঢাকায় শৈত্যপ্রবাহ না পড়লে ১০ ডিগ্রি অথাবা এর কাছাকাছি আসতে পারে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)